Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাইনাস ৭ ডিগ্রিতে নামল পারদ, বরফে ঢাকল শ্রীনগরের  ডাল লেক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাড়কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে জম্মু –কাশ্মীর। চলছে প্রবল তুষারপাত । তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের অনেক নীচে ৷ বরফে ঢেকেছে গোটা উপত্যকা। সোমবার শ্রীনগরের ডাল লেকের তাপমাত্রা  নেমে হয়েছে মাইনাস ৭ ডিগ্রীতে। আর সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে ৭ ডিগ্রীতে। এরফলে  শীতের দাপটে শ্রীনগরের ঐতিহ্যবাহী ডাল লেক জমে বরফে পরিণত হয়েছে।

ইতিমধ্যেই বরফে আবৃত ডাল লেকের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় । সেখানে দেখা গিয়েছে, প্রবল ঠাণ্ডা থেকে রক্ষা পেতে বাসিন্দারা আগুন পোহাচ্ছে । শুধু তাই নয় স্থানীয়রা জানিয়েছেন,’ ডাল লেকে পুরো বরফে ডেকে গিয়েছে । সেইসঙ্গে   আমাদের হাত জমে যেতে শুরু করেছে । এই প্রথম শহরে এমন তাপমাত্রা অনুভূত হল।‘

উল্লেখ্য হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুসারে,  গত শনিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।  ১৯৭৪ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার এমন ঠান্ডা পড়ল শ্রীনগরে। সেবার তাপমাত্রা নেমেছিল মাইনাস ১০.৩ ডিগ্রিতে। ভয়াবহ এই ঠাণ্ডায় সাধারণ মানুষের যাতে কোনওরকম সমস্যা না হয় সেদিকে নজর  রাখছে প্রশাসন।  কাশ্মীরে আবহাওয়া প্রসঙ্গে  এক্স হ্যান্ডেলে পোস্ট করে  মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন,  চরম শীতেও যাতে সাধারণের কোনও সমস্যা না হয় তার জন্য বিদ্যুৎ পরিষেবা সচল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগকে। একথায় বলা যায় , কাশ্মীরের আবহাওয়া নিয়ে বেশ উদ্বিগ্ন রাজ্য প্রশাসন । অন্যদিকে আগামী বেশকিছু দিন পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। উপত্যকায় আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফে জারি হয়েছে সতর্কতা ।

পর্যটকদের জন্য সুখবর, এবার Uber-রে করা যাবে শিকারা  বুকিং

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00