Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মধ্যপ্রদেশে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার-সহ ৫ প্রতিশ্রুতি কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মধ্যপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলে কর্নাটক মডেলকেই হাতিয়ার করছে কংগ্রেস। শনিবার ভোপালে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক রণদীপ সিং সুরজেওয়ালা পাঁচ প্রতিশ্রুতি বা গ্যারান্টি ঘোষণা করেছেন। তার মধ্যে যেমন রয়েছে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার, তেমনই রয়েছে ১০০ ইউনিট বিদ্যু‍ৎ বিনামূল্যে দেওয়ার ঘোষণা। পাশাপাশি পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য ২৭ শতাংশ সংরক্ষণ চালুরও প্রতিশ্রুতি রয়েছে।

গত মে মাসে কর্নাটক বিধানসভা ভোটে পাঁচ প্রতিশ্রুতি দিয়ে বাজিমাত করেছে কংগ্রেস। ওই প্রতিশ্রুতির উপরে আস্থা দেখিয়েছেন কন্নড়বাসী। ফলে বিপুল ভোটে জিতে সরকার গঠন করেছে শতাব্দী প্রাচীন দল। মধ্যপ্রদেশ দখলেও কর্নাটক মডেলকে হাতিয়ার করছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই একাধিক জনমত সমীক্ষায় উঠে এসেছে, রাজ্যে ফের ক্ষমতায় ফেরার সম্ভাবনা উজ্জ্বল কংগ্রেসের। বিজেপি সরকারকে আর ক্ষমতায় দেখতে চাইছেন না মধ্যপ্রদেশবাসী।

ওই সমীক্ষাতেই উজ্জীবিত কংগ্রেস নেতৃত্ব। কয়েক মাস আগেই কংগ্রেসের পক্ষ থেকে প্রিয়াঙ্কা গান্ধি এক সভায় ঘোষণা করেছিলেন রাজ্যে কংগ্রেস সরকার গঠন করলে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। মহিলাদের ১,৫০০ টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। ওই ঘোষণায় অশনিসঙ্কেত দেখে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন, ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। মহিলাদের ৩,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। এদিন কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়, রাজ্যে দল সরকার গড়লে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার, মহিলাদের মাসে ১,৫০০ টাকা বিশেষ ভাতা, বিনামূল্যে ১০০ ইউনিট বিদ্যু‍ৎ দেওয়া হবে। কৃষকদের ঋণ মকুব করা হবে। পাশাপাশি অনগ্রসর শ্রেণির জন্য ২৭ শতাংশ সংরক্ষণ চালু করা হবে।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00