মার্কিন সফর কাটছাঁট করে দিল্লি ফিরলেন রাহুল গান্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গিদের বর্বর হামলার প্রতিবাদে আগেই সরব হয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে সরকারের পদক্ষেপকে সর্বাত্মক সমর্থনের কথা জানিয়েছিলেন। জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন সফর কাটছাঁট করে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালেই দিল্লি ফিরে এসেছেন রাহুল গান্ধি।

পহেলগাঁওয়ে গত মঙ্গলবারের জঙ্গি হানার প্রেক্ষিতে এদিনই বৈঠকে বসছে কংগ্রেস কর্মসমিতি। ওই বৈঠকে পহেলগাঁওয়ে জঙ্গি হানা নিয়ে আলোচনার পাশাপাশি কী পদক্ষেপ নেওয়া উচিত তা নিয়ে মোদি সরকারকে বেশ কয়েকটি পরামর্শও দেওয়া হবে। ইতিমধ্যেই সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার সন্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর (সিসিএস) বিশেষ বৈঠক বসেছিল। বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ শীর্ষ আমলারা উপস্থিত ছিলেন। প্রায় দু’ঘন্টা ধরে চলে বৈঠক।

ওই বৈঠক শেষে জরুরি সাংবাদিক সম্মেলন করেন বিদেশ সচিব বিক্রম মিশরি। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘পহেলগাঁওয়ে মঙ্গলবার যে কাপুরোষিত হামলা চলেছে তাতে পাকিস্তানের যোগসাজশ স্পষ্ট। দীর্ঘদিন ধরে সতর্ক করা সত্বেও সন্ত্রাসবাদী কাজকর্মে লাগাম টানছে না পাকিস্তান। তাই বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রী কমিটির বৈঠকে। পাক নাগরিকদের আর কোনও ভিসা দেওয়া হবে না। সেই সঙ্গে যে ভিসা রয়েছে তা বাতিল করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে ভারতে থাকা পাক নাগরিকদের। দেশে ফেরানো হচ্ছে পাকিস্তানে থাকা অধিকাংশ ভারতীয় আধিকারিককে। দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে থাকা  প্রতিরক্ষা সংক্রান্ত তিন আধিকারিককে ফিরিয়ে নিতে বলা হয়েছে। দুই দেশের দূতাবাসে কর্মী ও আধিকারিকের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সিন্ধু জল চুক্তি রদ করা হচ্ছে।’

পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের পথে হাঁটার পাশাপাশি আরও কড়া পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যাতে দেশের সব রাজনৈতিক দলকে পাশে পাওয়া যায়, তার জন্য বৃহস্পতিবারই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত তা নিয়ে সব রাজনৈতিক দলের মতামত জানতে চাইছে সরকার। সেই সঙ্গে নিজেদের কী পরিকল্পনা রয়েছে, তাও জানাবে।

ভুল করে সীমান্ত অতিক্রম, পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]