Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্জাবে কংগ্রেসের তারকা প্রচারকের তালিকায় বাদ মনীশ তিওয়ারি

তালিকায় নাম থাকলে তিনি যুগপৎ বিস্মিত হতেন, প্রতিক্রিয়া কংগ্রেস নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন পঞ্জাব বিধানসভার ভোটের প্রচারের তালিকায় নাম নেই প্রবীণ কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি। তবে তার জন্য তিনি বিন্দুমাত্র বিচলিত নন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রবীণ এই কংগ্রেস নেতার প্রতিক্রিয়া, তালিকায় নাম থাকলে তিনি যুগপৎ বিস্মিত হতেন।

ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মনীশ তিওয়ারি বলেন, ‘দল আমায় অসম বা পশ্চিমবঙ্গের ভোটের প্রচারের জন্য কাজে লাগাতে পারে।কিন্তু ঘরের মাঠের ভোটের প্রচারের নয়।’ সেই সঙ্গে তাঁর সংযোজন, ‘নামটা থাকলে আমি অবাকই হতাম।‘

কেন তিনি অবাক হতেন, তার কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আসলে পঞ্জাবের রাজনৈতিক ঘটনা-প্রবাহের প্রেক্ষিতে আমার তেমনই উপলব্ধি।৪০ বছরের রাজনৈতিক জীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে, তা ভাবতেও পারছি না।‘

তবে শীর্ষ নেতৃত্ব পঞ্জাবের বিধানসভা ভোটের প্রচারে তার নাম অন্তর্ভুক্ত না করায় বিন্দুমাত্র দমে যেতে রাজি নন প্রবীণ এই কংগ্রেস নেতা। জানিয়েছেন, আনন্দপুর সাহিব কেন্দ্রে তিন দলের হয়ে প্রচার চালাবেন।

পঞ্জাবের রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গেও মনীশ তিওয়ারিকে মুখ খুলতে দেখা গেল। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে মনীশ তিওয়ারি বলেন, শীর্ষ নেতৃত্বের তরফ থেকে ওই রাজ্যে যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের থেকে জবাব তলব করা উচিত। প্রয়োজনে শীর্ষ নেতৃত্বকে করতে হবে কড়া পদক্ষেপ।

মনীশ তিওয়ারির এই বিবৃতি এল এমন সময় যখন রাহুল গান্ধি আগামীকাল, অর্থাৎ রবিবার পঞ্জাব সফরে যাবেন। ঘোষণা করবেন দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম।  

আরও পড়ুন দুই কেন্দ্র থেকে ভোটে লড়বেন মুখ্যমন্ত্রী চান্নি

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00