Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরস্বতী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সংঘর্ষ, জারি ১৪৪ ধারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সরস্বতী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নিল রাঁচি। আচমকাই  দুই গোষ্ঠী একে অপরকে লক্ষ্য করে পাথর  ছুঁড়ে। এই ঘটনায়  দুই পুলিশকর্মী-সহ অন্তত আটজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয় পুলিশ-সহ বেশ কয়েকটি গাড়ি।

শুক্রবার রাতে নগরী মেন রোডে সরস্বতী মূর্তি বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন শোভাযাত্রায় কয়েকজন লোককে লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ। এরপর দু’দিক থেকে পাথর ছোড়া হলে বহু মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানান ওই কর্মকর্তা। রাঁচির সাব-ডিভিশনাল অফিসার (এসডিও) উৎকর্ষ কুমার বলেন, ‘রাঁচির নাগরি সার্কেলে ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই এলাকায় যে কোনো ধরনের মিছিল, বিক্ষোভ, অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।‘

শুক্রবার রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞামূলক আদেশ কার্যকর থাকবে।  রাঁচির সাব-ডিভিশনাল অফিসার (এসডিও) উৎকর্ষ কুমার জানিয়েছেন,’ওই এলাকায় ব্যাপক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় জড়িত ১০ জনেরও বেশি ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেলে নগরী মেন রোডে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এই ঘটনার জেরে শুক্রবার গভীর রাত পর্যন্ত ঘটনাস্থলে ছিলেন রাঁচির ডেপুটি কমিশনার রাহুল সিনহা, সিনিয়র পুলিশ সুপার চন্দন কুমার সিনহা এবং অন্যান্য সিনিয়র পুলিশ কর্মকর্তারা।

আমের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ, শিউড়ে ওঠার মতো ঘটনা ঝাড়খণ্ডে

সরস্বতী ঠাকুরের উচ্চতা মাত্র ৪ সেন্টিমিটার, কীভাবে তৈরী হল মূর্তি ?

বিকল্প সিল্করুট, পড়শি রাজ্য ঝাড়খণ্ডের পত্রাতু ভ্যালি

রাঁচির পিচ দেখে চোখ কপালে উঠেছে স্টোকসের

ক্যাম্প সরান সন্দেশখালির স্কুল থেকে, সংসদের আর্জি পুলিশকে

আগামিকাল সন্দেশখালির পথে তৃণমূলের প্রতিনিধিদল, ১৮’র পরে সভা

সোমবার বিধানসভায় শক্তিপরীক্ষা, রাঁচিতে শাসকদলের বিধায়করা

নিখোঁজ হেমন্ত সোরেন, বাসভবনের আশেপাশে জারি ১৪৪ ধারা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00