Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরিচারিকার অত্যাচারে ৮ মাসের শিশুর মাথায় গুরুতর চোট, ভর্তি ICUতে

ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মা বাবা দুজনেই নিজের নিজের পেশায় ব্যস্ত। ফলে বাড়ির সবথেকে ছোট সদস্যটির দেখভাল করছে মাস মাইনে করে রাখা পরিচারিকা। দেশের অধিকাংশ শহরের নিউক্লিয়ার ছোট পরিবারেই আজকাল এই চিত্রের দেখা মেলে। পেশাগত কারণে নিজের জীবনের সবথেকে প্রিয় সম্পদটিকে অন্যের কাছে রেখে এসেই নিজের নিজের চাকরি সামলাচ্ছেন আজকালকার দিনের মা বাবারা। কিন্তু সেটা কখনও কখনও যে কি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে শনিবারের ঘটনাই তার প্রমাণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা গিয়েছে এক পরিচারিকা ৮ মাসের একরত্তি একটি শিশুকে বেদম প্রহার করছে। এমনকি জানা গিয়েছে ওই পরিচারিকার মারে শিশুটির মাথায় এমন গুরুতর আঘাত লেগেছে যে সে এই মুহূর্তে হাসপাতালের ICUতে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে। সুরাটের রান্ডার পালানপুর পাটিয়াতে বসবাসকারী একটি পরিবারের শিশুর সঙ্গে এই ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে ওই শিশুটির বাবা মা দুজনেই কর্মরত। আর তাই শিশুটির দেখভাল করার জন্য তাঁরা একটি কেয়ারটেকার রেখেছিলেন। কিন্তু যাতে ওই পরিচারিকা শিশুটির কোনও অনিষ্ঠ না করতে পারে তার জন্য ওই দম্পতি বাড়িতে সিসি ক্যামেরাও বসিয়েছিলেন। ওই ক্যামেরার রেকর্ডিংয়েই দেখা যায় যে ৮ মাসের ওই ছোট্ট শিশুকে বেদম মারধর করছে ওই পরিচারিকা। ভিডিওতে দেখা গিয়েছে ওই পরিচারিকা শিশুটির পা ধরে বারবার তাকে বিছানার মধ্যে আছাড় মারছিল। এমনকি তাকে চুলের মুঠি ধরে তাকে এলোপাথাড়ি চড় খাপ্পড় অবধি মেরেছে। এতেই ওই শিশুটি মাথায় গুরুতর চোট পায় এবং তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করতে হয়।

ইতিমধ্যেই ওই পরিচারিকার বিরুদ্ধে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছে ওই দম্পতি। তাঁদের অভিযোগের ওপর ভিত্তি করে ওই পরিচারিকাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে খবর। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00