Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা চম্পাই সোরেনের

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: মুখ্যমন্ত্রীর পদে হেমন্ত সোরেনের ফিরে আসার পথ প্রশস্ত করতে ইস্তফা দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ রাজভবনে গিয়ে রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণনের হাতে ইস্তফাপত্র পেশ করেন তিনি। সঙ্গে ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার শীর্ষ নেতা তথা ভাবী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ ঠাকুর। পরবর্তী মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত তদারকি মুখ্যমন্ত্রী হিসাবে চম্পাই সোরেনকে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছেন রাজ্যপাল। রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে চম্পাই সোরেন ইস্তফা দেওয়ার পরেই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি পেশ করেছেন হেমন্ত সোরেন। যদিও কবে তিনি শপথ নেবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।    

গত ৩১ জানুয়ারি অবৈধ জমি কেলেঙ্কারিতে ইডির হাতে গ্রেফতারের কয়েক ঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জেএমএম নেতা হেমন্ত সোরেন। তাঁর জায়গায় মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন প্রবীণ বিধায়ক চম্পাই সোরেন। ইস্তফার কয়েক ঘন্টার মধ্যেই জেএমএমের শীর্ষ নেতাকে গ্রেফতার করেছিল ইডি। গত ২৮ জুন ঝাড়খণ্ড হাইকোর্ট হেমন্তর জামিন মঞ্জুর করেছে। জামিন পাওয়ার পরেই জেল থেকে মুক্তি পান তিনি।

এদিন দুপুরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের সরকারি বাসভবনে জরুরি বৈঠকে বসেছিলেন জেএমএম, কংগ্রেস ও আরজেডির শীর্ষ নেতারা। ওই বৈঠকেই ঠিক হয়, ফের মুখ্যমন্ত্রীর কুর্সি সামলাবেন হেমন্ত। সূত্রের খবর, চলতি বছরের শেষের দিকেই রাজ্যে বিধানসভার ভোট রয়েছে। ওই ভোটের আগেই প্রশাসনিক দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে আদিবাসীদের মধ্যে জনপ্রিয় হেমন্তের হাতে। এদিন সন্ধ্যা সাতটা নাগাদ রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, হেমন্ত সোরেন, রাজেশ ঠাকুররা।

২৬ নভেম্বর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন হেমন্ত সোরেন

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ফের ফিরছেন হেমন্ত সোরেন

ঝাড়খণ্ডের  মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন চম্পাই সোরেন

সাতসকালে হেমন্ত সোরেনের বাড়িতে হানা  ইডির আধিকারিকদের

জমি কেলেঙ্কারি মামলায় ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব ইডির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00