Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তাপপ্রবাহে মৃত্যু রুখতে হাসপাতালগুলিকে বিশেষ নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লি সহ উত্তর ভারতে চলছে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া দফতরের তরফে জারি হয়েছে লাল সতর্কতা। এই পরিস্থিতিতে হিটস্ট্রোক রুখতে উত্তর ভারতের হাসপাতালগুলিকে নির্দেশিকা পাঠাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক । সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে সবার আগে অগ্রাধিকার দিতে হবে। শুধু তাই নয় হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতেও বলা হয়েছে।  

গত ২৭ মে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ৪৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সাতজনের মৃত্যু হয়। দিল্লির অন্যান্য হাসপাতালেও হিটস্ট্রোকের কারণে অনেক রোগী ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে  মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ অজয় শুক্লা জানিয়েছেন, ‘রোগীকে দেরিতে হাসপাতালে আনা হলে একের পর এক অঙ্গ বিকল হতে শুরু করে। এরফলে  হিটস্ট্রোকে মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়।‘

পাশাপাশি অজয় শুক্লা  পরামর্শ দিয়েছেন,’ হিটস্ট্রোকে আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে আসার আগে রোগীকে শীততাপ নিয়ন্ত্রিত জায়গায় নিয়ে যাবেন । শুধু তাই নয় রোগীকে সঙ্গে সঙ্গে  জল এবং বরফ দেবেন। ‘ অন্যদিকে উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড-সহ উত্তর ভারতে তাপমাত্রা ৪৬ ডিগ্রির উপরে উঠছে। দিল্লির তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁয়েছে। যা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। আর তাতে কার্যত নাজেহাল অবস্থা আমজনতার।  হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, দিল্লিতে বুধ এবং  বৃহস্পতিবার হালকা বৃষ্টির  সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির জেরে কি আদৌ গরম থেকে রেহাই মিলবে, সেটাই এখন মূল দেখার বিষয় । 

বেঙ্গালুরুতে এবার ৩ মাসের শিশুর শরীরে শনাক্ত এইচএমপিভি ভাইরাস, সংক্রমিতের সংখ্যা বেড়ে ২

আরজি কর নিয়ে আন্দোলনের নামে চিকি‍ৎসকদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা

তীব্র দাবদাহে হিটস্ট্রোক, বাঁকুড়ায় মৃত্যু টোটো চালকের

জ্বর ১০৭ ডিগ্রি,  দিল্লিতে হিটস্ট্রোকে মৃত্যু বিহারের  বাসিন্দার  

স্বস্তি দিয়ে কমল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা

OTT প্ল্যাটফর্মেও ধূমপান সতর্কীকরণ দেখানো বাধ্যতামূলক করছে কেন্দ্র

ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, ২৪ ঘন্টায় আক্রান্ত ৯,৬২৯ জন

নিম্নমুখী করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৭,১৭৮ জন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00