নিজস্ব প্রতিনিধিঃ খরচ কমাতে সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) নিতে চলেছে বড় পদক্ষেপ । এই নিয়ে দ্বিতীয় বার কর্মী ছাঁটাইয়ের পথে নামতে চলেছে এই টেলিকম সংস্থা । BSNL বোর্ড সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে, তারা প্রায় ১৮,০০০ থেকে ১৯,০০০ কর্মী ছাঁটাই করবে। প্রায় ৩৫ শতাংশ কর্মী কমাতে চলেছে এই টেলিকম সংস্থা ।
এই কর্মী ছাঁটাইয়ের ফলে BSNL – এর বার্ষিক বেতনের বিল ৭, ৫০০ কোটি টাকা থেকে কমে দাঁড়াবে ৫,০০০ কোটি টাকা । সেইজন্য কর্মীদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার তরফে । ইতিমধ্যেই ভারত সঞ্চার নিগম লিমিটেডের পক্ষ থেকে সম্প্রচার মন্ত্রকের কাছে একটি প্রস্তাব রাখা হয়েছে যা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
এই প্রসঙ্গে BSNL – এর এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে গ্রাহকদের 4 G পরিষেবা দিয়ে থাকে এই টেলিকম সংস্থা । ২০২৪ সালে এই সংস্থা আয় করেছে ২১,৩০২ কোটি টাকা। যা আগের বছরের চেয়ে সামান্য বেশি । বর্তমানে কোম্পানিতে প্রায় ৫৫,০০০ এরও বেশি কর্মী কাজ করেন। তাই খরচ কমাতে সংস্থার তরফ থেকে নেওয়া হয়েছে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত। যাতে কোম্পানির আর্থিক পরিস্থিতি আরও উন্নতি হয় । তবে কবে এই কর্মী ছাঁটাই হবে তা এখন জানা যায়নি ।