Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লির সীমাপুরীতে সন্দেহজনক ব্যাগ ঘিরে আতঙ্ক, তলব NSG-কে

স্থানীয় বাসিন্দাদের আপাতত ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর সীমাপুরীর এক বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে সন্দেহজনক ব্যাগের খোঁজ পেল দিল্লি পুলিশের স্পেশাল সেল। ওই ব্যাগে আইইডি বিস্ফোরক থাকতে পারে বলে আশঙ্কা করছেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে জরুরি তলব করা হয়েছে ন্যাশনাল সিকিওরিটি গার্ডকে (এনএসজি)। স্থানীয় বাসিন্দাদের আপাতত ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন গোপন সূত্রে খবর পেয়ে সীমাপুরী এলাকার এক বাড়িতে হানা দেন  স্পেশাল সেলের আধিকারিকরা। ওই বাড়িতে গত কয়েক মাস ধরে ভাড়া থাকতেন বেশ কয়েকজন যুবক। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয় বাসিন্দারাই দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। পাশাপাশি সম্প্রতি গাজিপুর থেকে আরডিএক্স উদ্ধারের ঘটনায় সীমাপুরের ওই বাড়ির যোগসূত্রের প্রমাণ পেয়েছিলেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা।

এদিন বিকালে সীমাপুরীর ওই বাড়িতে হানা দিয়ে তল্লাশি শুরু করেন স্পেশাল সেলের আধিকারিকরা। তল্লাশির সময়ে একটি ব্যাগও বাজেয়াপ্ত করেন তাঁরা। ওই ব্যাগের মধ্যে একটি মুখবন্ধ প্যাকেট পাওয়া যায়। আর ওই প্যাকেট ঘিরেই আতঙ্ক ছড়ায়। ব্যাগের মধ্যে থাকা প্যাকেটে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক থাকতে পারে বলে মনে করছেন স্পেশাল সেলের আধিকারিকরা। তাই ওই প্যাকেটের মধ্যে কী রয়েছে, তা জানার জন্য ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে তলব করা হয়েছে। যদিও বাড়িতে যে যুবকরা ভাড়া থাকতেন, তারা কয়েক দিন আগেই উধাও হয়ে গিয়েছিল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00