সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে মর্গে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ, বিতর্কের মুখে বিহারের সরকারি হাসপাতাল

যেখানে হাসপাতালের কিছু অমানবিক কর্মী দের স্ট্রেচার থেকে নামিয়ে একটি মৃতদেহকে সিঁড়ি বেয়ে টেনে ময়নাতদন্তের কেন্দ্রে নিতে দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে SIR তথা নিবিড় ভোটার সংশোধন নিয়ে তোলপাড় বিহার। বিহারের আবাসিক শংসাপত্রে নাম রয়েছে কুকুর, বিড়ালের। শুধু তাই নয়, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামেও রয়েছে ভোটার কার্ড। নির্বাচন কমিশনের ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলগুলি। এ নিয়ে রীতিমতো ধুন্ধুমার চলছে দেশের রাজনীতিতে। এ আবহে বিহারের বেত্তিয়ার হাসপাতাল সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে একটি জঘন্যতম ভিডিও ভাইরাল হল। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। যেখানে হাসপাতালের কিছু অমানবিক কর্মীদের স্ট্রেচার থেকে নামিয়ে একটি মৃতদেহকে সিঁড়ি বেয়ে টেনে হিঁচড়ে ময়নাতদন্তের কেন্দ্রে নিতে দেখা গিয়েছে।

কেননা স্ট্রেচার উপর ফ্লোরে নিয়ে যাওয়ার কোনও ব্যবস্থা নেই ওই হাসপাতালে। তাই রোগীর দেহ টেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে নিয়ে যেতে দেখা গেল হাসপাতাল কর্মীদের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাসপাতাল চত্বরে। তবে এই ঘটনায় কোনও মানুষকে প্রতিবাদ করতে দেখা যায়নি। জানা গিয়েছে, পালাম শহরের বেত্তিয়া নৌতান রোড থেকে উদ্ধার করা ওই মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য ওই সরকারি হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু স্ট্রেচার থাকা সত্ত্বেও তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। অভিযোগ, পুলিশ অজ্ঞাত মৃতদেহটি জিএমসিএইচে স্থানান্তর করার আগে হেফাজত নেয়। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন যে, ময়নাতদন্তের জন্যে পুলিশের পাঠানো ওই মৃতদেহটি স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার পরিবর্তে, হাসপাতালের কর্মীরা এটিকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে ময়নাতদন্ত কক্ষে নিয়ে যায়।

 

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে, পাশাপাশি হাসপাতালের চিকিৎসার মান নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। স্থানীয়রা বলেছেন যে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, জিএমসিএইচে হাসপাতালে মাঝে মধ্যেই এমন অবহেলাজনিত ঘটনা ঘটে থাকে। তবে ভাইরাল হওয়া এই ভিডিওটি নিয়ে ক্ষোভ সত্ত্বেও, জিএমসিএইচ প্রশাসন এখনও কোনও বিবৃতি জারি করেনি। তবে প্রতিক্রিয়ার অভাব হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্থানীয় কর্তৃপক্ষ উভয়ের সমালোচনাকে আরও বাড়িয়ে তুলেছে। প্রকাশ্যে মৃতদেহ স্ট্রেচার থেকে নামিয়ে সিঁড়ি দিয়ে টেনে তোলার ঘটনা ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। এই ঘটনা সম্প্রদায়ের “ভাবনায় আঘাত” করেছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]