Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিঁকে ছিড়ল না বসুন্ধরার, রাজস্থানের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ভজনলাল শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:  জল্পনার অবসান। রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সাঙ্গানোরের বিধায়ক ভজনলাল শর্মা। আজ মঙ্গলবার জয়পুরে বিজেপির নব নির্বাচিত বিধায়কদের বৈঠকেই নয়া মুখ্যমন্ত্রীর নামে সিলমোহর দেওয়া হয়েছে। বৈঠকে বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, সরোজ পাণ্ডে এবং বিনোদ তাওড়ে। ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতা হিসাবে বিশেষ পরিচিতি রয়েছে মরু রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে প্রথমবার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন শর্মা। 

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে ১৯৯ আসনের মধ্যে ১১৫টিতে জিতে ৫ বছর বাদে ফের মরুরাজ্যের ক্ষমতায় ফিরেছে বিজেপি। কিন্তু ভোটের ফল প্রকাশের পরে ৯ দিন পেরিয়ে গেলেও অভ্যন্তরীণ খেয়োখেয়ির জেরে মুখ্যমন্ত্রী হিসাবে কারও নাম ঘোষণা করতে পারেনি বিজেপি শীর্ষ নেতৃত্ব। ছত্তিশগড় ও মধ্যপ্রদেশেও একই জটিলতা লক্ষ্য করা গিয়েছিল। গত রবিবার জটিলতা কাটিয়ে আদিবাসী সম্প্রদায়ের নেতা বিষ্ণুদেও সাইকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানো হয়েছিল। আর গতকাল সোমবার মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের বিকল্প হিসাবে মোহন যাদবকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছিল।

দুই রাজ্যে মুখ্যমন্ত্রী বাছাই পর্ব মেটার পরেই মরু রাজ্যের দিকে নজর দেন মোদি-শাহ-নাড্ডারা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া দু’ডজন বিজেপি বিধায়ককে নিয়ে ধারাবাহিক বৈঠক করায় ‘বিদ্রোহের’ ইঙ্গিত দেখছেন তাঁরা। তাই দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি রাজনাথের মতো হেভিওয়েট নেতাকে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের নেতা করে পাঠানো হয়েছে রাজস্থানে। এদিন দুপুর দেড়টা নাগাদ রাজনাথ-সহ তিন পর্যবেক্ষক জয়পুর বিমানবন্দরে পৌঁছেই সটান হাজির হন রাজ্য দফতরে। সেখানে মধ্যাহ্নভোজনের ফাঁকেই বসুন্ধরার সঙ্গে এক দফা কথা বলেন রাজনাথ সিংহ। পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও তিন পর্যবেক্ষকের কথা হয়। পরে প্রত্যেক বিধায়কের সঙ্গে একান্তে কথা বলেন।  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00