Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সন্তান কোলে স্বামীর খোঁজে ভারতে এলেন বাংলাদেশী মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের শিরোনামে উত্তরপ্রদেশ। ক্রস বর্ডার সম্পর্ক এখন ট্রেন্ডিং একটি বিষয়। সীমা হায়দারের পর এই ঘটনা এখন প্রায়শই দেখা যায়। এবার নয়ডায় বসবাসকারী স্বামীর খোঁজে এলেন বাংলাদেশের মহিলা। সৌরভ তিওয়ারি নামক ব্যক্তি বাংলাদেশের ওই নারীকে তিনবছর আগে বিয়ে করে এখন তাঁর সাথে থাকতে অস্বীকার করছেন বলে অভিযোগ মহিলার। সেই টানেই সন্তানকে নিয়ে ভারতে এসেছেন ওই মহিলা।

অভিযোগ, ভারতের বাসিন্দা সৌরভ কান্ত তিওয়ারি বাংলাদেশের ঢাকায় কর্মরত ছিলেন। বাংলাদেশের বাসিন্দা সোনিয়া আক্তার ও সৌরভের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা বাংলাদেশে ইসলামিক রীতি অনুযায়ী বিবাহ করেন। মহিলা গর্ভবতী থাকাকালীন সৌরভ ভারতে জরুরী কাজে আসতে হবে বলে জানান। শীঘ্রই বাংলাদেশে ফিরবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিল। বর্তমানে সে সমস্ত ঘটনা  অস্বীকার করেছে।

ওই মহিলার কাছে বৈধ পাসপোর্ট, ভিসা আছে বলেই দাবি করেছেন তিনি। ইতিমধ্যেই নয়ডায় মহিলা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। বাংলাদেশ হোক বা ভারত এখন তিনি স্বামীর সঙ্গে থাকতে চান বলেই দাবি করেছেন। উল্লেখ্য ওই মহিলা নয়ডায় পৌঁছতেই তাঁকে আটক করেছিল পুলিশ। একটি ডিটেনশন সেন্টারে তাঁকে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00