Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুনাফার হাতিয়ার দেশপ্রেম‍! ‘সিঁদুর’ ব্র্যান্ডের চা নিয়ে হাজির অসমের সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি, অসম: পহেলগাঁও সন্ত্রাসী হামলার জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়েছে। ভারতের তিন বাহিনী- পদাতিক, নৌ এবং বায়ু সেনার মিলিত অভিযানে ধ্বংস হয়েছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি। মৃত্যু হয়েছে একশোর উপর জঙ্গির। ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাতে, অসমের চা উদ্যোক্তা রঞ্জিত বড়ুয়া নিয়ে আসলেন ‘সিঁদুর – দ্য প্রাইড’ নামে একটি বিশেষ চা।

অ্যারোমাকা টি-এর মালিক রঞ্জিত বড়ুয়া জানিয়েছেন, অসমের হালমারি গোল্ড অর্থোডক্স এবং প্রিমিয়াম সিটিসির সমৃদ্ধ মিশ্রণে তৈরি এই অনন্য স্বাদের চা ভারতীয় সেনাদের জন্য এক প্রতীকী উপহার।

রঞ্জিত বড়ুয়া এই প্রসঙ্গে বলেছেন, “সিঁদুর ভারতীয় সমাজের গর্বের প্রতীক। আমরা গর্বিত যে ভারত ৭ মে পহেলগাঁও সন্ত্রাসী হামলার জবাবে অপারেশন সিঁদুর শুরু করেছিল। একজন চা উদ্যোক্তা হিসেবে, আমি আমার নিজস্ব উপায়ে ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম। তাই আমি সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা হিসেবে ‘সিঁদুর – দ্য প্রাইড’ নামে একটি টি প্যাক চালু করেছি।”

রঞ্জিত বড়ুয়া ২০ বছরেরও বেশি সময় ধরে চা উৎপাদনের কাজ করেছেন। তিনি  অ্যারোমাকা টি প্রতিষ্ঠা করেছেন। ‘সিঁদুর প্রাইড’ শুধুমাত্র বাণিজ্যিক লঞ্চের জন্য নয়, ভারতীয় নিরাপত্তা বাহিনীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য তৈরি করা হয়েছে। তাই সেনাবাহিনীকে এই চা উপহার দেওয়ার কথাও ভেবেছেন রঞ্জিত।

তাঁর কথায়, “এটি সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশ সেবা এবং বীরত্বের প্রতি আমাদের কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে ব্যক্তিগতভাবে উপহার দেওয়া হবে।”  সিঁদুর-প্রাইডের ২০০টি প্যাকেট প্রস্তুত করা হয়েছে। যার ৫০ প্যাকেট রঞ্জিত বড়ুয়া দেবেন নিকটাত্মীয় এবং বন্ধুদের, বাকি ১৫০ প্যাকেট আগামী ১৫ দিনের মধ্যে ভারতীয় সেনা কর্মীদের উপহার দেওয়া হবে।

অত্যন্ত আনন্দের সঙ্গে রঞ্জিত বড়ুয়া বলেছেন, “ আমরা প্রতিটি আনন্দের উপলক্ষ এক কাপ চা দিয়ে উদযাপন করি। এটিও তার ব্যতিক্রম নয়। অসমের সেরা চা – হালমারি গোল্ড অর্থোডক্স এবং প্রিমিয়াম সিটিসি – একত্রিত করে এই বিশেষ মিশ্রণটি তৈরি করা হয়েছে। এই চায়ের রঙ হবে গাঢ় লাল, যা সিঁদুরের কথা মনে করিয়ে দেবে।” আসলে, চায়ের লাল রঙ ঐতিহ্যবাহী সিঁদুরের প্রতিফলন যা ভারতীয় সংস্কৃতিতে শক্তি, ত্যাগ এবং পরিচয়ের এক শক্তিশালী প্রতীক।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00