Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অগ্নিগর্ভ পরিস্থিতিতেই অগ্নিপথ নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি স্থলসেনার

২২ জুলাই থেকে আবেদন করা যাবে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অগ্নিপথ-কে কেন্দ্র করে তৈরি হওয়া অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি (recruitment policy) জারি করল ভারতীয় সেনা (Indian Army)। ভর্তির প্রক্রিয়া শুরু হবে জুলাই থেকে। বাহিনীর তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ জুলাই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। স্থলসেনাবাহিনীতে যারা যোগ দিতে ইচ্ছুক, তারা ২২ জুলাই থেকে আবেদন করতে পারবেন। রবিবার ভারতীয় বায়ুসেনা প্রকাশ করে ভর্তির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক গঠনের কথা। স্থলসেনাতে (Indian Army) ভর্তির হওয়ার ক্ষেত্রেও যোগ্যতামান একই থাকছে। তবে এই প্রক্রিয়ায় বাহিনীর টেকনিক্যাল (technical cadres) ও মেডিক্যালে (medical branch) ভর্তি অন্তর্ভুক্ত করা হয়নি। 

সোমবার দেশজুড়ে অগ্নিপথ (Agnipath) প্রকল্পের বিরোধিতায় বনধ ডাকা হয়েছে। বনধের ব্যাপক প্রভাব পড়েছে জনজীবনে। নানা প্রান্ত থেকে ট্রেন অবরোধের খবর পাওয়া গিয়েছে। ঘটেছে অগ্নিসংযোগের ঘটনা।   কয়েকটি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যদিও তাতে বিক্ষোভ বন্ধ করা যায় না। 

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (P.M Modi) দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিশানা করেন অগ্নিপথ প্রকল্পের বিরোধীদের। জানান, বাহিনীর সংস্কার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তিনি এও বলেন,  তার সরকারের আমলে দেশে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি নেওয়া হলেও শুধুমাত্র বিরোধিতার নামে বিরোধিতা করা হচ্ছে। সব কিছুর মধ্যে রাজনীতির রঙ দেখা হচ্ছে। যদিও অ-বিজেপি সব রাজনৈতিক দল অগ্নিপথ প্রকল্পের তুমুল বিরোধিতা করেছে। এমনকী সেনাবাহিনীর প্রাক্তন কর্তারাও এই প্রকল্প নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। তাদের যুক্তি, বাহিনী যোগ দিতে গেলে চার বছরের প্রশিক্ষণ যথেষ্ট নয়। 

আরও পড়ুন বিতর্কের আবহে বায়ুসেনা প্রকাশ করল ভর্তির যোগ্যতামান

প্রতিশ্রুতি পূরণ করল না কেন্দ্র, অগ্নিবীর প্রকল্পে নৌবাহিনীতে মাত্র ৩৪১ মহিলা

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রতিবন্ধী বঞ্চিত বাঙালি জওয়ান

আজ থেকে শুরু হল অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনায় নিয়োগ পরীক্ষা

‘বিজেপি-বান্ধব’ মনীশ তিওয়ারিকে বরখাস্ত করতে চলেছে কংগ্রেস হাইকম্যান্ড

দিল্লিতে ‘অগ্নিপথ’ নিয়ে সরব হবে তৃণমূল

Agnipath: সমর্থন মনীশ তিওয়ারির, তাজ্জব কংগ্রেস

‘অগ্নিপথ প্রকল্প আসলে দুর্নীতি’, অভিযোগ মমতার

Agnipath: বায়ুসেনায় ভর্তি হওয়ার আবেদনকারীর সংখ্যা মাত্র চারদিনে লক্ষের কাছাকাছি

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00