Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনিলের পর স্ত্রী টিনা আম্বানি, বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে হাজিরা ইডি’র দফতরে

ইডি সূত্রের খবর, বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আধিকারিকরা জেরা করেছেন অনিল আম্বানিকে। এবার ইডির গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করতে চলেছেন অনিল-জায়া টিনা আম্বানিকে (Tina Ambani)। ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে তিনি ইডির দফতরে হাজির হয়েছেন। ইডি সূত্রের খবর, বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য বিদেশি মুদ্রা আইন বা ফেমা লঙ্ঘনের অভিযোগে সোমবার অনিল আম্বানিকে (Anil Ambani) তলব করেছিল ইডি (Enforcement Directorate)। সকাল দশটা নাগাদ মুম্বইয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজিরা দিয়েছিলেন ধীরুভাই আম্বানির ছোটপুত্র। তাঁকে বেশ কয়েক ঘন্টা ধরে জেরা করে বয়ান রেকর্ড করা হয়।  তাঁর বিরুদ্ধে ৪২০ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ এনেছিল আয়কর দফতর। গত বছরের সেপ্টেম্বর মাসে অবশ্য ওই মামলায় বোম্বে হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছিলেন অনিল আম্বানি। হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, কর ফাঁকির বিরুদ্ধে রিলায়েন্স কর্তার বিরুদ্ধে কোনও কঠিন পদক্ষেপ নিতে পারবে না আয়কর দফতর।

প্রসঙ্গত এর আগে ২০২০ সালে বেআইনি আর্থিক লেনদেন মামলায় ইডির আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অনিল আম্বানি।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00