Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অন্ধ্রে গার্লস হোস্টেলের বাথরুমে গোপন ক্যামেরা, উদ্ধার ছাত্রীদের ৩০০ অশ্লীল ভিডিও

অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার SR গুরলাভাল্লেরু ইঞ্জিনিয়ারিং কলেজের মেয়েদের হোস্টেলের বাথরুমে একাধিক গোপন ক্যামেরা উদ্ধার হয়েছে, আর তা নিয়েই রীতিমতো তোলপাড়

Share:

নিজস্ব প্রতিনিধি, অন্ধ্রপ্রদেশ: দেশে একের পর এক অঘটন। এই মূহুর্তে খুন, ধর্ষণ, আত্মহত্যা, শ্লীলতাহানি, যৌন হয়রানির অভিযোগে জেরবার ভারতবর্ষ। বিশেষত, আরজি কর-কাণ্ড নিয়ে সরব দেশের প্রতিটা মহল। প্রতিবাদের আওয়াজ তুলেছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই। আরজি কর-হাসপাতালে ৩১ বছর বয়সী চিকিৎসককে ধর্ষণ-হত্যার ঘটনার প্রতিবাদে দফায় দফায় মিছিল বের হচ্ছে চারিদিকে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সরকারও রীতিমতো নড়েচড়ে বসেছে।

তবে এই ঘটনার পর থেকেই দেশজুড়ে একাধিক ধর্ষণ, যৌন হেনস্থার ঘটনা সামনে আসছে। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ঘটে গেল এক ভয়ানক ঘটনা। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার SR গুরলাভাল্লেরু ইঞ্জিনিয়ারিং কলেজের মেয়েদের হোস্টেলের বাথরুমে একাধিক গোপন ক্যামেরা উদ্ধার হয়েছে, আর তা নিয়েই রীতিমতো তোলপাড়। বিষয়টি গার্লস হোস্টেলে ব্যপক আতঙ্ক সৃষ্টি করেছে। এবং তা নিয়ে শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ শুরু করেছে। অভিযুক্ত হলেন ওই কলেজের এক ছাত্র বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিষয়টি তদন্ত শুরু করেছে কলেদজ কর্তৃপক্ষ। 

অভিযুক্ত ছাত্রের ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। সেখান থেকে প্রায় ৩০০ টি অশ্লীল দৃশ্যের ভিডিও পাওয়া গিয়েছে। যা দেখে স্পষ্টতই প্রমাণিত যে, বিজয় গার্লস হোস্টেলের বাথরুমে গোপন ক্যামেরা ফিট করেছেন। এবং ক্যামেরাতে মেয়েদের স্নান করার উলঙ্গ হওয়ার সমস্ত ছবি রেকর্ড করা হয়েছে। জানা যাচ্ছে, বিজয় শিক্ষার্থীদের এই অশ্লীল ভিডিওগুলির সিডি বানিয়ে বিক্রি করতেন। এহেন পরিস্থিতি ক্যাম্পাসের ভিতরেও আতঙ্কের সৃষ্টি করেছে। এর ফলে ছাত্রীরা ভয় পেয়ে গিয়েছেন। এবং সেখানে অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং কলেজ ছাত্রীরা অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ এবং কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছে। বিজয় এই ভিডিওগুলি বিক্রি করাতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। পুলিশ বিষয়টি এখন খতিয়ে দেখছে। দেশজুড়ে একাধিক ধর্ষণের ঘটনার মধ্যে এই ঘটনা মেয়েদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00