Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মা উড়ালপুলের পর অন্ডাল বিমানবন্দর, ফের রাজ্যের প্রকল্প দেখানো হল ভিনরাজ্যে

মা উড়ালপুল-এর পর এবার নতুন বিতর্ক তৈরি হল রাজ্যের এক ল বিমানবন্দর নিয়ে। এবার অন্ডাল বিমানবন্দরকে

Share:

নিজস্ব প্রতিনিধি: মা উড়ালপুল-এর পর এবার নতুন বিতর্ক তৈরি হল রাজ্যের এক বিমানবন্দর নিয়ে। এবার অন্ডাল বিমানবন্দরকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের টুইটার অ্যাকাউন্টে দেখানো হল উত্তরাখণ্ডের বিমানবন্দর হিসেবে। ফলে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। তীব্র প্রতিবাদ করল তৃণমূল কংগ্রেস। শনিবার তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটারে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের টুইটটি রি-টুইট করে কটাক্ষ করা হয়েছে। তৃণমূল লিখেছে, রাজ্য সরকার যে সঠিক উন্নয়ন করেছে, এর থেকেই বোঝা যায়।

শনিবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের টুইটারে কেন্দ্রের উড়ান প্রকল্প নিয়ে প্রচার করা হয়েছে। তাতে বাংলার অন্ডাল বিমানবন্দরকে দেখানো হয় উত্তরাখণ্ডে। ওই পোস্টে অন্ডাল বিমানবন্দরের ছবি শেয়ার করে লেখা হয় ‘দুর্গাপুর এয়ারপোর্ট, উত্তরাখন্ড’। সেই সঙ্গে আশেপাশের পর্যটন কেন্দ্র হিসেবে কয়েকটি জায়গার নামও দেয় মন্ত্রক। এরপরই শুরু হয় বিতর্ক, প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেসও। প্রসঙ্গত, দেশের কম গুরুত্বপূর্ণ এলাকায় বিমান পরিবহন জনপ্রিয় করতে উড়ান প্রকল্প হাতে নেয় নরেন্দ্র মোদির সরকার। এই প্রকল্পের ঢাক পেটাতে গিয়ে বিতর্কে জড়িয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এর আগে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারও একই কাণ্ড ঘটিয়েছে। কলকাতার মা উড়ালপুলের ছবি দিয়ে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের ঢাক পিটিয়ে বিজ্ঞাপন দিয়েছিল। ফলে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয় সেবার। এবার কেন্দ্রীয় মন্ত্রকই ভুল ছবি দিয়ে বিতর্কে জড়িয়ে পড়ল। তবে তৃণমূল কংগ্রেস বিষয়টি তুলে ধরতেই তড়িঘড়ি পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে। তবুও বিতর্ক থামার লক্ষণ নেই।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00