Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অফিসেই আধ ঘণ্টার জন্য ভাতঘুমের অনুমতি এই কোম্পানির

ই-মেল করে জানিয়ে দেওয়া হয়েছে সিদ্ধান্তের কথা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুপুরে খাওয়া-দাওয়ার পর অনেকের ঝিমুনি ঝিমুনি ভাব আসে। এমন অনেককেই দেখা গিয়েছে, ঝিমোতো ঝিমোতে অফিসের চেয়ার থেকে পড়ে যাওয়ার জোগাড়। তাদের জন্য সুখবর। এবার খাওয়া-দাওয়ার পর দুপুরে ঘুমিয়ে নেওয়ার জন্য আধঘণ্টা সময় পাবেন।তবে হ্যাঁ, আপনি যদি ওয়েকফিট সলিউশনের কর্মী হন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি তারা এই অভূতপূর্ব কর্মসংস্কৃতি চালু করেন। সংস্থার সব কর্মীদের ই-মেল করে  সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। কর্মীদের জন্য এই অভিনব পরিকল্পনা যার, তাঁর সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া দরকার।

৩০ মিনিটের জন্য একটু ঝিমিয়ে নেওয়ার চিন্তাভাবনা চৈতন্য রামলিঙ্গেগৌড়ার। কর্মীদের পাঠানো ই-মেল বার্তায় তিনি বলেছেন, দুপুরে খাওয়া-দাওয়ার পর প্রত্যেক কর্মী অফিসেই ঘুমিয়ে নেওয়ার জন্য আধঘণ্টা করে পাবেন। ই-মেলের পাশাপাশি সংস্থা তাদের ফেসবুকেও এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। জানিয়েছে টুইট করে।

জানা গিয়েছে, সম্প্রতি চৈতন্য রামলিঙ্গগৌড়ার চোখে পড়ে একটি সমীক্ষা। সেই সমীক্ষা রিপোর্ট বলছে, দুপুরে প্রত্যেক কর্মীকে আধঘণ্টা ঘুমোতে দেওয়া হলে সংস্থার লোকসানের থেকে লাভ বেশি। কারণ, অনেকেই তাতে চাঙ্গা বোধ করেন। ফলে, কোম্পানির উৎপাদন আগের থেকে অনেকটাই বেড়ে যায়। এমন ঘটনাও ঘটেছে, যে বার্ষিক উৎপাদনের লক্ষ্যমাত্রার থেকে দ্বিগুন পণ্য উৎপাদিত হয়েছে। অনেকে রসিকতা করে বলছেন, ওয়েকফিট সলিউশন তো তৈরি করে সোফা কাম বেড, গদি। মানে সেই সব পণ্য, যা ব্যবহার করলে আরাম পাওয়া যায়।  তাহলে তারা কর্মীদেরও আরামের ব্যবস্থা করবে এতো প্রত্যাশিত।

আরও পড়ুন চাকরি যাচ্ছে টুইটারের সিইও পরাগ আগরওয়ালের

সংস্থার ২৫ বছরে কর্মী এবং তাদের পরিবারকে ৩০ কোটির উপহার মালিকের

অর্পিতার একাধিক কোম্পানির ‘সর্বেসর্বা’ অনেকেই, শুধু জানেন না মালিক তাঁরাই

নজরে অর্পিতার মেল আইডি, গুগলের দরজায় ইডি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00