Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইন্ডিয়া’জ বিগেস্ট পাপ্পু’ টি শার্ট পরে সংসদ ভবনে ডেরেক

সেই ছবি নেটমাধ্যমে পোস্টও করেছেন। তার পরেই শোরগোল পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Health Minister Amit Shah) সঙ্গে চূড়ান্ত সঙ্ঘাতের রাস্তাতেই হাঁটছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব (AITC Leadership)। শুক্রবারই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ইডির (Enforcement Directorate) দফতরে জেরার শেষে বেরিয়ে বিজেপির চাণক্যকে দেশের ‘সবচেয়ে বড় পাপ্পু’ হিসেবে আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার পরেই রাতারাতি ‘ইন্ডিয়া’জ বিগেস্ট পাপ্পু’ লেখা টি শার্ট পরে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছিলেন তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব নেতারা। এবার সেই তালিকায় সংযোজিত হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। সোমবার ‘ইন্ডিয়া’জ বিগেস্ট পাপ্পু’ লেখা টি শার্ট পরে সংসদ ভবনে (Parliament House) পৌঁছে গেলেন তিনি। সেই ছবি নেটমাধ্যমে পোস্টও করেছেন। তার পরেই শোরগোল পড়ে গিয়েছে।

দিল্লির মসনদে আসীন হওয়ার পরেই রাহুল গান্ধিকে ‘পাপ্পু’ বলে কটাক্ষ করছেন বিজেপি নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কেউ বাকি নেই সেই তালিকায়। কংগ্রেসের পক্ষ থেকে এ বিষয়ে যোগ্য জবাব না দেওয়া হলেও মোক্ষম জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে দেশের সবচেয়ে বড় পাপ্পু বলে পাল্টা কটাক্ষ করেন তিনি।

ওই কটাক্ষের পরেই তৃণমূল কংগ্রেসের যুব ও ছাত্র শাখার নেতারা অমিত শাহের মুখের আদলে ছবি দিয়ে একটি টি শার্ট তৈরি করেন। সেই টি শার্ট পরে নেট মাধ্যমে ছবি পোস্ট করতে শুরু করেছেন। বহু নেটা নাগরিক ওই টি শার্ট কিনতে আগ্রহও প্রকাশ করেছেন। এদিন সকালেই অমিত শাহের কার্টুন নিয়ে তৈরি ইন্ডিয়াজ বিগেস্ট পাপ্পু লেখা টি শার্ট পরে দিল্লির বিমানে চাপেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। ওই পোশাক পরে দিল্লিযাত্রার ছবি মুহূর্তে ভাইরাল হয় নেটমাধ্যমে।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি’, তোপ অভিষেকের

অগস্ট মাসে ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ!

রাজনীতি থেকে অবসর নিচ্ছেন অমিত শাহ? বড়সড় ইঙ্গিত দিলেন মোদির ডেপুটি

উপনির্বাচনে মোদি-শাহের খাসতালুকে জোর ধাক্কা খেল বিজেপি

‘বিজেপি-সঙ্ঘ নেতারা চান না গরিবের সন্তানরা ইংরেজি শিখুক’, শাহকে বিঁধলেন রাহুল

‘ইংরেজি বলিয়েরা আগামীদিনে লজ্জা পাবে’, হিন্দি আগ্রাসনের পক্ষে ব্যাট ধরলেন অমিত শাহ

‘অমিত শাহকে প্রধানমন্ত্রী করলেই হয়’, ফের খোঁচা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00