কলকাতার পরে এবার বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত ত্রিপুরার হাসপাতালের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তাল পরিস্থিতি বাংলাদেশে। সেখানে প্রতিনিয়ত সংখ্যালঘুদের ওপর চলছে অত্যাচার। এই আবহে এবার কলকাতার পর বাংলাদেশিদের চিকিৎসাসেবা না দেওয়ার ঘোষণা করে দিল আগরতলার দুটি  হাসপাতাল। জানা গিয়েছে, আগরতলায় রয়েছে  আইএলএস হাসপাতালটি একটি মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল। সেখানেই  বাংলাদেশিদের চিকিৎসাসেবা না দেওয়ার দাবিতে স্থানীয়রা ওই হাসপাতালের সামনে বিক্ষোভ করে। আর তাতেই  আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার ঘোষণা দেন।

এই প্রসঙ্গে হাসপাতালের তরফে দেওয়া এক বিব্রতিতে জানান হয়েছে, ‘গত এক সপ্তাহ ধরে আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বাংলাদেশ থেকে প্রচুর রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। বাংলাদেশে ভারতের পতাকার অবমাননা করা হচ্ছে। এমনকি ছাত্র ও বুদ্ধিজীবীরাও ভারতের পতাকাকে অসম্মান করেছে। সেইজন্য আমরা আপাতত  বাংলাদেশিদের হাসপাতালে চিকিৎসা করব না।‘

শুধু হাসপাতালেই নয় একজন চিকিৎসকও বাংলাদেশি রোগী না দেখার কথা জানিয়ে দিয়েছেন। ইন্দ্রনীল সাহা নামে এক চিকিৎসক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে  জানিয়ে দিয়েছেন,’ চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি। আগে দেশ, পরে রোজগার। আমি মনে করি এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি অন্য চিকিৎসকেরাও তাই করবেন।‘   অন্যদিকে ২৯ নভেম্বর কলকাতার জে এন রায় হাসপাতালের  হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশি রোগী দেখা স্থগিত করা হয়েছে। মূলত ভারতকে অপমান ও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘ একথায় বলা যায়, কলকাতার মত বাংলাদেশি  রোগীদের নিয়ে একই সিদ্ধান্ত নিল ত্রিপুরার হাসপাতালগুলি।

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন আর্জি ফের খারিজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]