Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফাঁকা আসন নিয়ে শ্রীনগর যাচ্ছে বিমান, সন্ত্রাস বিধ্বস্ত ভূস্বর্গের ছবি পোস্ট করলেন অতুল

Share:

নিজস্ব প্রতিনিধি, কাশ্মীর: এপ্রিল মাস, এইও সময় ভূস্বর্গ অভাবনীয় সুন্দর। চারদিকে টিউলিপের সমারোহ, গুলমার্গে শ্বেতশুভ্র বরফ, ডাল লেকে সূর্যাস্ত ও শিকারা রাইড,  পহেলগাঁওয়ের বৈসরণে সবুজের গালিচা- একইসঙ্গে এমন অনন্যসুন্দর ল্যান্ডস্কেপ কাশ্মীর ছাড়া ভারতের আর কোথাও পাওয়া যায় না। সেই কাশ্মীরেই ঝরেছে রক্ত। বৈসরণের সবুজ গালিচা হয়ে উঠেছে পর্যটকের রক্তে লাল।

পাঁচ সন্ত্রাসবাদী বেছে বেছে হত্যা করেছে ২৫ জন হিন্দু পুরুষ পর্যটককে। জঙ্গিদের বাধা দিতে গিয়ে নিহত হয়েছেন স্থানীয় এক ঘোড়া চালক। এই ঘটনার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট ‘লস্কর ই তৈবা’র ছায়া সংগঠন ‘দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট’। পহেলগাঁও হামলার পর সারা দেশ ক্রোধে ফুঁসছে। বহু মানুষ ক্ষোভে, আতঙ্কে কাশ্মীর বুকিং বাতিল করেছেন। এই সময় যেখানে ফ্লাইটে কাশ্মীর যাওয়ার জন্য পাওয়া দুষ্কর, সেখানে ফ্লাইট যাচ্ছে ফাঁকা। এই নিয়ে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা অতুল কুলকার্নি।

মঙ্গলবার পহেলগাঁওয়ে হামলা হয়েছে। রবিবার কাশ্মীর ভ্রমণে গিয়েছেন অতুল। শেয়ার করেছিলেন ভ্রমণকালীন ছবি। রবিবার কুলকার্নি তাঁর এক্স হ্যান্ডেলে অনুরাগীদের জানিয়েছিলেন যে তিনি কাশ্মীর যাচ্ছেন। বিমানের টিকিটের একটি ছবি শেয়ার করেছিলেন প্রথমে, পরে বিমানের ভেতর থেকে আরেকটি ছবি শেয়ার করেছিলেন। তাতে দেখা যাচ্ছে বিমান পুরো ফাঁকা। শুধু কয়েকটি আসনে যাত্রী রয়েছেন। অভিনেতা ক্যাপশনে লিখেছিলেন, “মুম্বাই থেকে শ্রীনগর, কাশ্মীর। ক্রুরা বলছিলেন যে এই আসন সব ভর্তি ছিল। আমাদের আবার এগুলি পূরণ করতে হবে।” অতুল কুলকার্নি সব মানুষকেই আবার কাশ্মীর যাওয়ার জন্য উৎসাহিত করতে চেয়ে এই পোস্ট করেছিলেন। ২২ এপ্রিল সন্ত্রাসীরা যেখানে হামলা চালিয়েছিল, সেই পাহেলগাঁওয়ে হাসি মুখে বসে থাকার ছবি, স্থানীয়দের সঙ্গে কথা বলার ছবিও শেয়ার করেন অভিনেতা।

তবে ভারত বর্তমানে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে সেখানে বহু জনই অতুন কুলকার্নির এই সময়ে কাশ্মীর যাওয়াকে ভাল চোখে দেখেননি। অনেকেই তাঁকে উপহাস করছেন। একজন লিখেছেন, “স্যার, দয়া করে নিয়ন্ত্রণ রেখাও অতিক্রম করুন, শুধু বেঞ্চে বসে থাকবেন না।” আর একজনের বক্তব্য, “আনফলো করার সময় এসে গিয়েছে”। তীব্র প্রতিক্রিয়া অব্যাহত ছিলই, তাই শেষ পর্যন্ত অভিনেতা কমেন্ট বক্স বন্ধ করে দেন। তবে ফটো পোস্ট তিনি করেছেন আরও।

রঙ দে বাসন্তী, রইস, মণিকর্ণিকা, রাজনীতির মতো বিভিন্ন ছবিতে অভিনয় করে দর্শকদের থেকে প্রশংসা কুড়িয়েছিলেন অতুল। তাঁর অভিনীত ‘সিটি অফ ড্রিমস’ও দারুণ হিট একটি ওয়েব সিরিজ হিসাবে প্রমাণিত হয়েছে। প্রসঙ্গত, শাহরুখ খান, সলমান খান, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, ভিকি কৌশল, অনুষ্কা শর্মা, করিনা কাপুর খান, আলিয়া ভাট সহ বহু তারকা নৃশংস পহেলগাঁও হামলার নিন্দা করেছেন এবং অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00