Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্লাসরুমের ভিতরেই শিক্ষককে কুপিয়ে খুন ছাত্রের

ক্লাসে ঢুকে এক শিক্ষককে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করল এক ছাত্র। ঘটনাটি ঘটেছে অসমের শিবসাগর জেলার একটি স্কুলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাত্র-শিক্ষক সম্পর্ক রক্তাক্ত হয়ে গেল অসমের(Assam) বুকে। সেখানে ক্লাসে ঢুকে এক শিক্ষককে(Teacher) ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে(Stabbed to Death) খুন করল এক ছাত্র(Student)। ঘটনাটি ঘটেছে অসমের শিবসাগর(Shibsagar) জেলার একটি স্কুলে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় শিক্ষকের। পুলিশ সূত্রে খবর, মৃত শিক্ষকের নাম রাজেশ বড়ুয়া বেজাওয়াড়া (৫৫)। তিনি রসায়নের শিক্ষক ছিলেন। খুনি ছাত্রকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য যেমন ছড়িয়েছে, তেমনি ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্রদের মধ্যেও তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, রসায়নের পরীক্ষায় খারাপ ফল করেছিল একাদশ শ্রেণির ওই ছাত্র। তাই তাকে বকাবকি করেছিলেন শিক্ষক। শুধু তাই-ই নয়, ছাত্রটিকে শিক্ষক বলেছিলেন স্কুলে অভিভাবককে নিয়ে আসতে হবে। তাঁদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। তাঁকে বাড়িও পাঠিয়ে দেন শিক্ষক। স্কুলের পোশাক ছেড়ে কিছু ক্ষণ পর সাদা পোশাকে আবার স্কুলে ফিরে আসে ওই ছাত্র। রসায়নের শিক্ষক তখন ক্লাস নিচ্ছিলেন। সটান ক্লাসরুমের ভিতরে ঢুকে পড়ে ওই ছাত্র। তাকে ক্লাসে ঢুকতে দেখে শিক্ষক প্রচণ্ড রেগে যান। চিৎকার করে ছাত্রটিকে ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু তার পরেও ওই ছাত্র ক্লাস থেকে বেরিয়ে যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক পড়ুয়া জানিয়েছে, এরপর আচমকাই শিক্ষকের দিকে তেড়ে আসে ওই ছাত্র। তার পর জামার নীচ থেকে একটি ছুরি বার করে শিক্ষকের ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এই দৃশ্য দেখে ক্লাসে থাকা পড়ুয়ারা আতঙ্কে চিৎকার করতে থাকে। স্কুলের বাকি শিক্ষকেরা ছুটে এলে ওই ছাত্র পালিয়ে যায়। দ্রুত ওই শিক্ষককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মারা যান তিনি। পরে ওই ঘাতক ছাত্রকে গ্রেফতার করে পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00