ট্যাঙ্কার থেকে গ্যাস লিক, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৮ শিক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্যাস লিক করে ভয়াবহ দুর্ঘটনা। কেরলের রামপুরমে একটি নার্সিং কলেজে  আচমকাই গ্যাস লিকের ঘটনা ঘটে। আর তাতে অসুস্থ হয়ে পড়েন আট শিক্ষার্থী। শুরু হয় শ্বাসকষ্ট। তাদেরকে পারিয়ারাম মেডিকেল কলেজ এবং পাঝায়াঙ্গাদি তালুক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীদের  অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। শনিবার রামপুরমে নার্সিং কলেজে একটি গ্যাস ভর্তি ট্যাঙ্কার লরি থেকে আচমকাই  গ্যাস লিক করা শুরু হয়। এরজেরে গোটা কলেজের মধ্যে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে।  তাতে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন পড়ুয়া। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে দমকল বাহিনী। তবে শেষ পাওয়া খবর অনুসারে, এখন পর্যন্ত পরিস্থিতি নাগারে আসেনি।

থালিপারাম্বার রাজস্ব বিভাগীয় আধিকারিক (আরডিও) অজয়কুমার জানিয়েছেন, ট্যাঙ্কারটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । প্রাথমিকভাবে জানা গিয়েছে, গ্যাস ট্যাঙ্কারের মধ্যে বেশ কিছু ফুটো ছিল। আর সেখান থেকেই গ্যাস বের হতে শুরু করে। তাতে ঘটল বিপত্তি। তবে এখন পর্যন্ত কোন প্রাণ হানির খবর পাওয়া যায়নি। এই ঘটনা নিয়ে দমকল বাহিনী তদন্ত শুরু করেছে। বলা বাহুল্য, এই গ্যাস লিক হওয়ার সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ঘটনাস্থলে আসায় এদিন ভয়াবহ বিস্ফোরণের হাত থেকে রক্ষা পায় নার্সিং কলেজ।

ক্যান্টিনে গোমাংস নিষিদ্ধ, কেরলের ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে আন্দোলনে কর্মীরা

নতুন বাড়ি করে সন্তানদের নিয়ে আনন্দে থাকবেন, বিমান দুর্ঘটনায় স্বপ্নের অবসান কেরলের তরুণীর

চোখ রাঙাচ্ছে করোনা, সক্রিয় রোগীর সংখ্যা ৬ হাজার ছুঁইছুঁই

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

দ্রুত হারে ছড়াচ্ছে করোনা, সারা দেশে সক্রিয় ৩৭৫৮, মৃত ২

সর্বনাশ! দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২,৭০০ ছাড়াল, আক্রান্তের নিরিখে শীর্ষে কেরল

কেরল, মুম্বই, দিল্লিতে কোভিডের তীব্রতা বৃদ্ধি, হাসপাতালগুলিকে বেড ও অক্সিজেন প্রস্তুত রাখার নির্দেশ

কেরালার বিভিন্ন হোটেলে এল বোমা হামলার হুমকি মেল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]