Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্যান্সার থেকে মিলবে মুক্তি! গঙ্গায় ডুব দিতেই তলিয়ে গেল ৫ বছরের শিশু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গঙ্গায় ডুব দিলেই মিলবে  ক্যান্সার রোগ থেকে মুক্তি। আর তাই   গঙ্গায় ডুব দেয় পাঁচ বছরের শিশু। এরপরেই সে গঙ্গায় তলিয়ে যায় । পুলিশ জানিয়েছে, কুসংস্কার এবং অলৌকিক কিছুর আশায় উত্তরাখণ্ডের হরিদ্বারে পাঁচ বছরের এক অসুস্থ শিশুর মৃত্যু হয়েছে । ছেলেটি ব্লাড ক্যান্সারে ভুগছিল এবং তার বাবা-মা বিশ্বাস করেছিলেন যে গঙ্গা নদী তাকে নিরাময় করবে।  তাই উত্তর ভারতের প্রচণ্ড শীতে ছেলেটি ডুব দেয় হিমশীতল নদীতে। তার জীবন দীর্ঘায়িত করার চেষ্টায় শেষ পর্যন্ত সে মারা যান।

দিল্লিতে থাকা পরিবারটি গতকাল সকাল ৯টা নাগাদ হরিদ্বারের উদ্দেশে রওনা দেয়। গাড়ির চালক জানিয়েছেন, শিশুটির সঙ্গে তার বাবা-মা ও আরেক আত্মীয় ছিলেন। ছেলেটিকে অত্যন্ত অসুস্থ দেখাচ্ছিল এবং পরিবার তাকে বলেছিল যে সে ক্যান্সারে ভুগছে। দিল্লির চিকিৎসকরা হাল ছেড়ে দিয়েছেন।  তাই  শিশুটিকে গঙ্গা নদীতে ডুব দেওয়ান জন্য হরিদ্বারে নিয়ে যাচ্ছেন।

ইতিমধ্যেই গঙ্গায় ওই শিশুর  ডুব দেওয়ার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা গিয়েছে, একটানা জলে ডুবে থাকায় ক্যানসার আক্রান্ত শিশুর নিঃশ্বাস, প্রশ্বাস বন্ধ হয়ে যায়। যা দেখে গঙ্গা ঘাটে হাজির বেশ কয়েকজন এগিয়ে আসেন।  বাবা, মায়ের কাছ থেকে ওই শিশুটিকে তারা নিয়ে হাসপাতালে চলে  যান। তবে শেষ পর্যন্ত ওই শিশুটিকে প্রাণে বাচান যায়নি। এই ঘটনার পর পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা-মা ও কাকিমাকে হেফাজতে নেওয়া হয়েছে।

ফুটবল খেলতে গিয়ে ফেরা হল না বাড়ি, মৃত্যুর কোলে ঢলে পড়ল ১১ বছরের কিশোর

১১ হাজার ভোল্টের ঝটকা, কালীপুজোর দিনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বালকের

দিল্লিতে আন্ডারপাসে জলে ডুবে মৃত্যু দুই বালক সহ তিন জনের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00