Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় পাক সেনার গুলিতে নিহত ৩ ভারতীয়

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: পহেলগাঁও কাণ্ডের বদলা নিতে গতকাল মঙ্গলবার (৬ মে) গভীর রাতে সীমান্ত পেরিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। আর ওই হামলার পরেই কাশ্মীরের বিভিন্ন সীমান্ত রেখায় ভারত ও পাক সেনাদের মধ্যে শুরু হয়েছে গুলি বিনিময়। একে অপরকে লক্ষ্য করে মর্টার শেল ও গ্রেনেডও ছুড়ে চলেছে। পাকিস্তানি সেনা ও রেঞ্জার্সের গুলিতে সীমান্তের তিন ভারতীয় বাসিন্দা প্রাণ হারিয়েছেন। বুধবার (৭ মে) ভারতীয় সেনার তরফে এক প্রেস বিবৃতিতে ওই প্রাণহানির খবর জানানো হয়েছে। 

গত ২২ এপ্রিল কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরনে এক রিসর্টে অতর্কিতে হানা দিয়ে ২৬ নিরীহ পর্যটককে নৃশংসভাবে খুন করে পাকিস্তানি জঙ্গিরা। ওই নৃশংস হত্যাকাণ্ডে ফুঁসে উঠেছিল গোটা দেশবাসী। পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার দাবি উঠেছিল। ওই দাবির মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দেন, ‘পহেলগাঁওয়ের হামলাকারীদের কোনও ছাড় দেওয়া হবে না। জঙ্গি ও তাদের মদতদাতাদের এমন শাস্তি দেওয়া হবে যে তারা কল্পনাও করতে পারবে না।’

২৬ নিরীহ পর্যটকের হত্যালীলার পরেই জঙ্গিদের ইন্ধনদাতা পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার পাশাপাশি পাকিস্তানি পণ্য আমদানি-রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত। ভারতীয়  বন্দরে  পাকিস্তানি জাহাজের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চিঠি লেন-দেনের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।  যদিও পহেলগাঁও কাণ্ডের ১৫ দিন কেটে যাওয়া সত্বেও ভারতীয় সেনা প্রত্যাঘাতের পথে না হাঁটায় সাধারণ মানুষের মনে খানিকটা অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছিল।

মঙ্গলবার (৬ মে) রাতে ক্ষেপণাস্ত্র হামলায় কোটলি, বাহাওয়ালপুর এবং মুজফফরাবাদ সহ একাধিক জায়গায় ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। তার মধ্যে বাহাওয়ালপুরের ঘাঁটিতে লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সইদ উপস্থিত ছিলেন।  ভারতীয় সেনার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে যেসব জায়গা থেকে জঙ্গি হামলার চক্রান্ত চলছিল, সেই ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কোনও পাকিস্তানি সেনা কাঠামোকে নিশানা বানানো হয়নি। পাকিস্তানের পাল্টা হামলা প্রত্যাহত করতে ইতিমধ্যেই এয়ার ডিফেন্স সিস্টেম চালু করে দিয়েছে ভারত। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ধ্বংসের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। ভারতের ক্ষেপণাস্ত্র হানার পরে নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েক জায়গায় পাক সেনা গুলি চালাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারি করেছে পাকিস্তান সরকার। 

ভারতের সেনার তরফে যেমন ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে, তেমনই পাকিস্তান সেনার তরফেও পাল্টা ভারতের দুটি যুদ্ধবিমান রাফাল ভূপতিত করার দাবি জানানো হয়েছে। পাকিস্তানি সেনা গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করছেন, ‘বার্নালা সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় ড্রোন পাকিস্তান সেনাবাহিনী গুলি করে ভূপতিত করেছে। পরে তা ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়াও নিয়ন্ত্রণ রেখার (এলওসি) দুদনিয়াল সেক্টরে ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে। বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বের কাছে ভারতীয় বায়ু সেনার  একটি রাফাল যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে।’

ভারতের প্রত্যাঘাতের পরেই পুঞ্চ-রাজৌরি-দুনদিয়াল সহ বিভিন্ন সেক্টরে পাক ও ভারতীয় সেনার মধ্যে শুরু হয়ে যায় ধুন্ধুমার লড়াই। সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালায় পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নীলাম উপত্যকার বাসিন্দা জাওয়াদ আহমেদ পারস ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’কে জানিয়েছেন, ‘রাত থেকেই সীমান্ত গুলি বিনিময় চলছে। উভয় দিক থেকে চেকপয়েন্টে মর্টার শেল ছোড়া হচ্ছে। ভারতীয় বিমান হামলার পর থেকে উপত্যকায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সবাই জেগে আছে। কেউ সারা রাত দু’চোখের পাতা এক করতে পারেনি। আগামিকাল কী হবে কেউ জান না। দুই দশক ধরে কেউ এত ভয়াবহ গোলাবর্ষণ দেখেনি।’

 

বিশ্বের কাছে পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছেন আমাদের সাংসদরা: মোদি

প্রতিরক্ষায় AI বিপ্লব! ভারতীয় সেনায় যুক্ত হল প্রথম স্মার্ট রাইফেল ‘কাতানা’

হাতে অপারেশন সিঁদুরের পতাকা, ১২ হাজার ফুট উচ্চতা থেকে স্কাই ডাইভ প্রয়াগরাজের অনামিকার

অপারেশন সিঁদুর নিয়ে ফেসবুক পোস্ট করে গ্রেফতার গুজরাত কংগ্রেসের সাধারণ সম্পাদক

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাজস্থান থেকে গ্রেফতার সরকারি কর্মচারী

অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানকে দিয়েছিল সেনার তথ্য, পঞ্জাব থেকে গ্রেফতার পাক চর

‘ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লাল রেখা টেনেছে’, সাংরি-লা ডায়লগে ঘোষণা সেনাপ্রধানের

কলকাতার আকাশে রহস্যময় ড্রোন নিয়ে কী জানাল সেনা? জানুন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00