Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্কুলের বিজ্ঞান পরীক্ষাগারে বিষাক্ত গ্যাসের গন্ধে অসুস্থ ২৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

যদিও ২৩ জন ছাত্রকে চিকিৎসরা পরে ছেড়ে দেওয়া হলেও একজন ছাত্রী এখনও জ্বরে ভুগছে। এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, অন্ধ্রপ্রদেশ: বিজ্ঞান পরীক্ষাগারে পরীক্ষার করার সময় বিষাক্ত ধোঁয়ার গন্ধে অন্ধ্রপ্রদেশের বাপটলারের একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের ২৪ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ায়, তাঁদের জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্কুল সূত্রের খবর, পরীক্ষাগারে পরীক্ষার সময় কিছু ছাত্রছাত্রী কফি পাউডারের সঙ্গে ক্লোরোকুইন, লেবুর সোডা এবং গরম সোডিয়াম জলের দ্রবণ মিশিয়েছিল। তখনই স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা বিষাক্ত গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়ে।

ফলস্বরূপ ধোঁয়ার কারণে বেশ কয়েকজন শিক্ষার্থী দমবন্ধ বোধ করে, তারা ছুটে ল্যাব থেকে বেরিয়ে যায়। এই ঘটনায় ছাত্রদের প্রাথমিকভাবে বাপটলা সরকারি হাসপাতালে স্থানান্তরিত করার আগে সূর্যলঙ্কায় ভারতীয় বায়ুসেনার চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করা হয়েছিল। যদিও ২৩ জন ছাত্রকে চিকিৎসরা পরে ছেড়ে দেওয়া হলেও একজন ছাত্রী এখনও জ্বরে ভুগছে। এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

যাইহোক, ভারতীয় নৌবাহিনীর একটি প্রেস রিলিজ ঘটনার ভিন্ন কারণ দেখিয়েছে। তাঁদের কথায়, যে ছাত্ররা অসুস্থ হয়ে পড়েছিল, তাঁরা একটি মেয়ের আনা টিস্যু গন্ধের অসুস্থ হয়ে পড়েছিল। আর ওই টিস্যুতে থাকা পদার্থটি বর্তমানে বিশেষজ্ঞদের দ্বারা তদন্ত করা হচ্ছে। বাপটলা জেলা যুগ্ম কালেক্টর সুব্বারাও পরিস্থিতির পর্যালোচনা করতে হাসপাতাল পরিদর্শন করেছেন, যখন মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু জেলা আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। তাদের নির্দেশ দিয়েছেন ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে এবং শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00