Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চিন্ময় প্রভুর জামিন স্থগিত করল বাংলাদেশের সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জেলমুক্তি আটকে গেল ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হকের সরকারের আর্জি মেনে জামিন স্থগিত রাখেন। এর আগে এদিন দুপুরে রাষ্ট্রদ্রোহের মামলায় হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিনের আদেশ দেন। ওই জামিনের কথা জানতে পেরেই ঘুম উবে যায় ইউনূস সরকারের। তড়িঘড়ি জামিন স্থগিত রাখার আর্জি জানানো হয় আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হকের কাছে। আর সরকারের সেই আর্জি মেনে চিন্ময়ের জামিন স্থগিত রাখেন বিচারপতি। 

গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশজুড়ে শুরু হয় হিন্দু নিধন যজ্ঞ। নির্বিচারে লুট হয় হিন্দুদের বাড়িঘর-দোকান-ব্যবসায়িক প্রতিষ্ঠান। ভাঙচুর হয় মন্দির-প্রতিমা। হিন্দু নির্যাতনের প্রতিবাদে গর্জে ওঠেন চট্টগ্রামের পুণ্ডরীক মঠের অধ্যক্ষ তথা ইসকন সন্ন্যাসী চিনময়কৃষ্ণ দাস ওরফে চিন্ময় প্রভু। গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের  বড় সমাবেশ হয়। ওই সমাবেশের পর গত ৩১ অক্টোবর তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। তাতে ভয় না পেয়ে ২২ নভেম্বর রংপুরে আরও এক বড় সমাবেশ করেন চিন্ময় প্রভু। মুসলিম প্রধান দেশে একজন হিন্দু সন্ন্যাসীর এমন দুঃসাহস মেনে নিতে পারেনি পাকিস্তানি পোষ্যভৃত্য তথা মৌলবাদী মোল্লা ইউনূসের সরকার। গত ২৫ নভেম্বর ঢাকা বিমানবনদর থেকে চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। পরবর্তীতে হাইকোর্টে জামিন আবেদন করেন তার আইনজীবী। যদিও এতদিন ওই মামলার শুনানি হয়নি। বুধবার আচমকাই ওই মামলার শুনানি হয়। বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিনের আদেশ দেন।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00