Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্বে প্রথিতযশা চিকি‍ৎসক সামন্ত লাল সেন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজনীতির সংশ্রব থেকে দূরে থাকার চেষ্টা করেছেন সব সময়। অগ্নিদগ্ধ মানুষগুলিকে কীভাবে বাঁচানো যায়, তাদের স্বাভাবিক জীবনে ফেরানো যায় সে দিকেই ছিল তাঁর ধ্যান জ্ঞান। অথচ মাত্র কয়েক ঘন্টায় বদলে গেল তাঁর জীবন। ভোটে না জিতেও টেকনোক্র্যাট হিসেবে শেখ হাসিনার মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন দেশবরেণ্য প্লাস্টিক সার্জন সামন্ত লাল সেন। বৃহস্পতিবার সন্ধেয় বঙ্গভবনে শপথ নেওয়ার পরে দেশের স্বাস্থ্য দফতরের গুরুদায়িত্ব তাঁর কাঁধেই সঁপে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও যেন স্বপ্নের ঘোর কাটছে না প্রবীণ চিকিৎসকের।

১৯৪৯ সালের ২৪ নভেম্বর হবিগঞ্জের নাগুরা গ্রামে জন্ম সামন্ত লাল সেনের। ১৯৭৩ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন সামন্ত লাল সেন। ১৯৭৩ সালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ডাক্তারি পাশ করার পরে ১৯৭৫ সালে হবিগঞ্জের বানিয়াচংয়ে তার কর্মজীবন শুরু করেন। পরে ঢাকায় বদলি হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন। ১৯৮০ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন। বরেণ্য চিকি‍ৎসক মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে ঢাকা মেডিকেলে ১৯৮৬ সালে দেশের প্রথম বার্ন বিভাগ চালু হয়। ওই বিভাগ চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০৩ সালে বার্ন ও প্লাস্টিক সার্জারির জন্য আলাদা একটি ইউনিট চালু করা হয়।  ২০১৯ সালের ৪ জুলাই শুরু হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ওই সংস্থার প্রধান সমন্বয়ককারীর দায়িত্ব সামন্ত লাল সেনের হাতে তুলে দেন বঙ্গবন্ধু কন্যা তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বুধবার যখন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন তাঁকে মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য বৃহস্পতিবার বঙ্গভবনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে ফোন করেছিলেন, তখন প্রথমে ভুয়ো ফোন কল বলেই মনে করেছিলেন দেশের বরেণ্য চিকি‍ৎসক। ভেবেছিলেন কেউ রসিকতা করছে। পরে বিভিন্ন টিভি চ্যানেলে খবর দেখার পরে বিশ্বাস করেন। এদিন মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে বঙ্গভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশের নয়া স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি চিকি‍ৎসক মানুষ। মন্ত্রিত্ব নতুন আমার কাছে। একটা নতুন চ্যালেঞ্জ।  মাননীয় প্রধানমন্ত্রী আমার উপরে যে আস্থা রেখেছেন আমি তা পূরণের চেষ্টা চালাব।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00