Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঢাকায় ছিনতাইবাজদের খপ্পরে জনপ্রিয় অভিনেতা, চিনতে পেরে ফেরত দিল মোবাইল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি কতটা তলানিতে পৌঁছেছে, ফের তার প্রমাণ মিলল। এবার শুটিং সেরে ফেরার পথে ছিনতাইবাজদের খপ্পরে পড়লেন জনপ্রিয় অভিনেতা হারুন রশিদ। ছিনতাইকারীরা টাকা-পয়সা সহ অন্যান্য জিনিস নেওয়ার পাশাপাশি মোবাইলও কেড়ে নিয়েছিল। পরে অবশ্য অভিনেতাকে চিনতে পেরে তা ফিরিয়ে দিয়েছে। ওই ঘটনায় যথেষ্টই মুষড়ে পড়েছেন বর্ষীযান অভিনেতা। রবিবার (২ মার্চ) সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘কোথায় যাচ্ছে দেশটা? আদৌ আইন রক্ষকরা রয়েছেন কী? মানুষ শান্তিতে চলাফেরাটুকু করতে পারছেন না।’

বাংলাদেশের টিভি ও মঞ্চ নাটকের দর্শকদের কাছে যথেষ্টই সমাদৃত অভিনেতা হারুন রশিদ। পার্শ্ব অভিনেতা হিসাবে কয়েকশো নাটকে অভিনয় করেছেন। শনিবার রাতে একটি টিভি নাটকের শুটিং শেষে অটো রিক্সায চেপে কাঞ্চন ব্রিজ থেকে কমলাপুরের দিকে যাচ্ছিলেন। মিনিট পাঁচেক এগোনোর পরেই আচমকা চালক অটোরিক্সাটি থামিয়ে দেন। অটো রিক্সায় যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে বলে জানিয়ে গাড়ি থেকে নেমে ঠিক করতে থাকেন। তখনই পাশের রাস্তা থেকে দুটি মোটরবাইক চেপে মূর্তিমান আতঙ্কের মতো হাজির হয় চার তরুণ। হাতে থাকা আগ্নেয়াস্ত্র দেখিয়ে অভিনেতাকে সব কিছু দিয়ে দেওয়ার নির্দেশ দেন। ছিনতাইবাজদের খপ্পরে পড়েছেন বুঝে ট্যাঁ-ফোঁ করেননি বর্ষীযান অভিনেতা। মানিব্যাগ-মোবাইল সহ কাছে থাকা সব কিছু দিয়ে দেন। ততক্ষণে অটো রিক্সা চালক ভয়ে এলাকা ছেড়ে চম্পট দিয়েছে। চার ছিনতাইবাজের একজন অভিনেতাকে চিনতে পারে। সে সঙ্গীদের পরামর্শ দিয়ে বলতে থাকে,‘ উনি তো নাটক করেন। ওঁর ফোন নিলে ঝামেলায় পড়ব।  মোবাইল নেওয়ার দরকার নাই, বাদ দে চল।’ এর পরেই নির্বিঘ্নে এলাকা ছেড়ে চম্পট দেয় চার ছিনতাইবাজ।

নিঃস্ব হয়ে বাড়ি ফেরার জন্য অনেকের কাছে লিফট চেয়েছিলেন বর্ষীযান অভিনেতা। কিন্তু কেউ তাতে সাড়া দেননি। হাল ছেড়ে রাস্তাতেই বসে পড়েন। সেষ পর্যন্ত এক গাড়ির চালক হারুন রশিদকে চিনতে পেরে কুড়িল বিশ্বরোড পর্যন্ত এগিয়ে দেন। সেখানে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে একটি দোকান থেকে টাকা তুলে আর একটি অটো রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00