Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তোলা দিতে অস্বীকার করায় ঢাকায় ব্যবসায়ীকে পাথর দিয়ে থেঁতলে খুন করল খালেদার দলের সন্ত্রাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘রাজা আসে, রাজা যায়, তবু দিন বদলায় না।’ এমনই দশা বাংলাদেশের আমজনতার। শেখ হাসিনা জমানার অবসান ঘটেছে ১১ মাস আগে। কিন্তু চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাসের হাত থেকে রেহাই মিলছে না সাধারণ মানুষের রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত এলাকাতেও খুন, সন্ত্রাস, ধর্ষণ চালিয়ে যাচ্ছে বিএনপির ছাত্র-যুব সংগঠনের সন্ত্রাসীরা। ‘ত্রাহি-ত্রাহি’ রব উঠেছে গোটা দেশজুড়ে। বিএনপি সন্ত্রাসীদের মাথায় তদারকি সরকারের হাত থাকায় ব্যবস্থা নেওয়ার হিম্ম‍ৎ দেখাচ্ছে না মেরুদণ্ডহীন পুলিশ বাহিনী। ফলে সন্ধের পর নিরাপত্তার অভাবে রাস্তায় বের হচ্ছেন না সাধারণ মানুষ। সাধারণ মানুষের একটাই প্রশ্ন-  বিএনপি সন্ত্রাসীদের এই দৌরাত্ম্য থেকে কবে মুক্ত হবে দেশ। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা তদারকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মতে, গত ১৫ বছর ক্ষমতায় না থাকার কারণে বিএনপি নেতা-কর্মীদের হাত টানাটানি চলছে। তাই চাঁদাবাজি-তোলাবাজিতে জড়িয়ে পড়ছে। পুলিশ অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নিচ্ছে বলে দাবি করেছেন তিনি।

শেখ হাসিনা জমানার অবসানের পরেই প্রশাসন সক্রিয় না থাকার সুযোগ নিয়ে গোটা দেশজুড়ে সন্ত্রাস চালাতে শুরু করে। তোলা দিতে রাজি না হওয়ায় গত বৃহস্পতিবার ঢাকার মিটফোর্ডে লাল চাঁদ নামে এক ব্যবসায়ীর মাথা পাথর দিয়ে থেঁতলে দেওয়ার পরে কুপিয়ে নৃশংসভাবে খুন করে বিএনপির ছাত্র শাখার সন্ত্রাসীরা। ওই নৃশংস খুনের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই নিন্দার ঝড় ওঠে। ওই নারকীয় হত্যাকাণ্ডের সমালোচনায় যখন গোটা দেশবাসী সরব, ঠিক তখনই এক পরিবহন মালিকের কাছ থেকে এককালীন পাঁচ কোটি কিংবা মাসিক ১০ লক্ষ তোলা দেওয়ার দাবি জানান বিএনপির যুব নেতা মুশফিকুর রহমান ফাহিম। তোলা দিতে রাজি না হওয়ায় সংশ্লিষ্ট পরিবহন সংস্থার একাধিক বাসেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন কলেজে হানা দিয়ে ছাত্রীদের শ্লীলতাহানির চেষ্টাও চালাচ্ছেন বিএনপির ছাত্র নেতা। এর আগে কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল বিএনপির স্থানীয় নেতা ফজর আলির বিরুদ্ধে। বিএনপির ছাত্র ও যুব নেতারা প্রকাশ্যেই শ্লোগান দিচ্ছেন, ‘আমরা সবাই খালেদা সেনা, শিক্ষা মোদের ওড়না টানা।’

বিএনপির সন্ত্রাসীদের দৌরাত্ম্যে যখন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন তখন অপরাধীদের বাঁচাতে হাস্যকর সাফাই দিয়েছেন চিনের চর হিসাবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার তিনি বলেছেন, ‘নির্বাচন না হওয়ার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।’ বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে সরব হয়েছেন গণতান্ত্রিক অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এদিন তিনি অভিযোগ করেন ‘মোল্লা ইউনূসের জমানায় ১১ মাসে মিটফোর্ডের মতো ১১ হাজার নৃশংস ঘটনা ঘটেছে। সরকার গদি বাঁচাতে বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হিম্মত দেখাচ্ছে না।’

ঢাকায় ছিনতাইবাজদের খপ্পরে জনপ্রিয় অভিনেতা, চিনতে পেরে ফেরত দিল মোবাইল

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00