Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নারায়ণগঞ্জের মেয়র পদে জয়ের হ্যাটট্রিক আইভীর

জয়ের হ্যাটট্রিক করার পরেই প্রাথমিক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত মেয়র জানিয়েছেন, ‘নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত শহর হিসেবে গড়ে তোলাই প্রথম লক্ষ্য হবে।’

Share:

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: কোনও অঘটন ঘটল না। বন্দর নগরী নারায়ণগঞ্জের মেয়র পদে হেসেখেলেই জিতে গেলেন বিদায়ী মেয়র তথা আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়া‍ৎ আইভী। রবিবারের পুরভোটে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী তৈমূর আলম খন্দকারকে ৬৯ হাজার ১০২ ভোটের ব্যবধানে হারিয়েছেন। এ নিয়ে টানা তিনবার মেয়র পদে বিজয়ী হলেন আইভী। আর জয়ের হ্যাটট্রিক করার পরেই প্রাথমিক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত মেয়র জানিয়েছেন, ‘নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত শহর হিসেবে গড়ে তোলাই প্রথম লক্ষ্য হবে।’

গত কয়েকদিন ধরেই টিক অফ দ্য কান্ট্রি হয়ে উঠেছিল নারায়ণগঞ্জ পুর নিগমের মেয়র পদের ভোট। রাজনৈতিক পর্যবেক্ষকরা তো বটেই, গোটা দেশের মানুষ তাকিয়েছিলেন বন্দর নগরীর মেয়র পদের ভোটের দিকে। এদিন সকাল থেকে ভোট ঘিরে উ‍ৎসবের মেজাজ লক্ষ্য করা গিয়েছিল নারায়ণগঞ্জে। অশান্তির আশঙ্কা তাকলেও কোনও বড়সড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিকাল চারটে নাগাদ ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ১৯২টি বুথে ভোট গণনা শুরু হয়।  

ভোটগণনার শুরু থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী তথা বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারের চেয়ে এগিয়ে যান। সময় যত গড়িয়েছে ততই আইভীর এগিয়ে থাকার ব্যবধান বেড়েছে। স্থানীয় সাংসদ তথা ‘গডফাদার’ শামীম ওসমানের প্রচ্ছন্ন মদত পাওয়ায় মেয়র পদে বাজিমাত করার আশায় ছিলেন তৈমূর খন্দকার। কিন্তু গত ১০ বছরে মেয়র হিসেবে বন্দর নগরীতে নতুনভাবে গড়ে তোলার ডিভিডেন্ড ভোট বাক্সে পেয়েছেন আইভী। গণনা শেষে দেখা যায়, মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে আইভী পেয়েছেন এক লক্ষ ৬১ হাজার ২৭৩ ভোট। আর তাঁর প্রতিদ্বন্দ্বী তথা নির্দল প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।

নারায়ণগঞ্জ পুর নিগমের মেয়র পদের ভোটের ফলাফলে অনেকটাই স্বস্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শাসকদল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। কেননা, দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুব একটা প্রত্যাশিত ফল করতে পারেননি শাসকদলের প্রার্থীরা। নারায়ণগঞ্জের মেয়র পদে আইভী হারলে নতুন উদ্যমে সরকার বিরোধী আন্দোলনে ঝাঁপানোর পরিকল্পনা নিয়েছিল বিরোধী দলগুলির শীর্ষ নেতৃত্ব। কিন্তু নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে শাসকদলের প্রার্থীর জয়, সেই পরিকল্পনায় জল ঢেলে দিল।

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন আর্জি ফের খারিজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00