Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আঁধারে ডুবে বাংলাদেশ, ঈদে আলোকসজ্জা বন্ধের নির্দেশ জারি

বিদ্যুতের ভয়াবহ সঙ্কট মেটাতে কার্যত উ‍ৎসবের মরসুমে এসে কড়া পদক্ষেপের পথে হেঁটেছে প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সামনেই মুসলিমদের (Muslim Community) অন্যতম উ‍ৎসব ঈদ-উল-আযহা (Eid al Adha)  অনেকেই নিজের বাড়ি ঘর যেমন নানা রঙের আলো দিয়ে সাজিয়ে তোলেন, তেমনই শপিং মল (Shopping Mall) থেকে শুরু করে মসজিদ (Masjid), ঈদগাহও আলোকমালায় সাজানো হয়। কিন্তু দেশজুড়ে ভয়াবহ লোডশেডিংয়ের (Loadshedding) কারণে এবার কার্যত নিস্প্রদীপই থাকছে খুশির ঈদ। বৃহস্পতিবারই মন্ত্রি পরিষদ বিভাগ ও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, আসন্ন ঈদে কোনও রকম আলোকসজ্জা করা যাবে না।

গত কয়েকদিন ধরেই জ্বালানির সঙ্কটে (Fuel Crisis) দেশে বিদ্যু‍ৎ উ‍ৎপাদন (Energy Production) ব্যাপকহারে কমেছে। যার ফলে নজিরবিহীন লোডশেডিংয়ের সন্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। কোথাও কোথাও দিনে চার-পাঁচ ঘন্টা, আবার কোথাও সাত-আট ঘন্টা লোডশেডিং থাকছে। আর দীর্ঘক্ষণ অন্ধকারে থাকতে গিয়ে সাধারণ মানুষের নাভিঃশ্বাস উঠেছে। পরিস্থিতির আপাতত যে উন্নতির সম্ভাবনা নেই, তা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তথা প্রাক্তন বিদ্যু‍ৎ সচিব তৌফিক ই এলাহী চৌধুরী। আগামী সেপ্টেম্বর পর্যন্ত দেশের সাধারণ মানুষকে ভয়াবহ বিদ্যু‍ৎ সঙ্কটের মধ্যে থাকতে হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।

বিদ্যুতের ভয়াবহ সঙ্কট মেটাতে কার্যত উ‍ৎসবের মরসুমে এসে কড়া পদক্ষেপের পথে হেঁটেছে প্রশাসন। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, ‘বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকানপাট, অফিস ও ব্যক্তিগত ভবনে আলোকসজ্জা করা যাবে না।’

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন আর্জি ফের খারিজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00