Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাষ্টদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর, জেলে পাঠাল মোল্লা ইউনূসের আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের প্রধান সেনাপতি তথা চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুর জামিনের আর্জি খারিজ করল আদালত। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে হিন্দু ধর্মীয় নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিন  সকাল সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে আদালতে আনা হয়। এ সময় আদালত চত্বরে হাজির ছিলেন কয়েক হাজার হিন্দু ধর্মাবলাম্বী। আদালতের বারান্দায় ‘জয় শ্রীরাম’সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা। অশান্তির আশকায় আদালত চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল পুলিশ ও সেনাবাহিনী।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে ক্ষমতাছাড়া হতে হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। তার পরেই বাংলাদেশ জুড়ে শুরু হয় হিন্দুদের উপরে বেলাগাম নির্যাতন। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা-সহ দেশের বিভিন্‌ন জায়গায় হিন্দুদের ঘড়বাড়ি লুঠের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ‌ও লুটপাট চালানো হয়। বাদ যায়নি হিন্দুদের মন্দিরও। একাধিক জায়গায় হিন্দু মন্দির ভাঙচুর করার পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয়েছে। আর জঙ্গি তথা মুসলিম সন্ত্রাসীদের ‌ওই ন্যক্কারজনক কাজে পুরো ইন্ধন জুগিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের পুলিশ ও সেনাবাহিনী।

হিন্দুদের উপরে দেশ জুড়ে চলা নির্যাতনের বিরুদ্ধে সবচেয়ে সরব ছিলেন ইসকনের সহ সম্পাদক তথা চট্টগ্রামের পুণ্ডরীক ধামের প্রধান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। মুসলিম দাঙ্গাবাজদের হাত থেকে হিন্দুদের বাঁচাতে সনাতন জাগরণ মঞ্চ নামে এক নতুন সংগঠনও তৈরি করেছিলেন। গত মাস খানেক ধরেই দেশের বিভিন্ন জায়গায় ওই সংগঠনের ব্যানারে সমাবেশ চলছে। আর ওই সমাবেশে লক্ষ-লক্ষ হিন্দুর উপস্থিতি মোল্লা মুহাম্মদ ইউনূসের রাতের ঘুম কেড়ে নিয়েছে। গত অক্টোবরেই জাতীয় পতাকা অবমাননার দায়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ বিভিন্ন হিন্দু সংগঠনের ১৯ নেতার নামে দায়ের হয় রাষ্ট্রদ্রোহ মামলা। দুজনকে গ্রেফতার করা হয়। ওই মামলার নিন্দায় সরব হয়েছিলেন বাংলাদেশের হিন্দুরা। গত শনিবার (২৩ নভেম্বর) রংপুরে সনাতন জাগরণ মঞ্চের এক সমাবেশে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হুমকি দিয়েছিলেন, ‘বাংলাদেশের এক ইঞ্চি জমি ছাড়বে না হিন্দুরা। প্রয়োজনে আফগানিস্তান-সিরিয়ার মতো লড়াই হবে।’ ওই হুমকির ৪৮ ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দারা।

 

রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন আর্জি ফের খারিজ

চিন্ময় প্রভুর জামিন শুনানি এগিয়ে আনার আর্জি ফের খারিজ, ২ জানুয়ারি পর্যন্ত জেলেই

“গেরুয়া বসন নয়”, বাংলাদেশের ইসকনের সাধুদের পরামর্শ কলকাতা শাখার

চিন্ময় প্রভুকে নিয়ে যাওয়া প্রিজন ভ্যান আটকে দিলেন অনুরাগীরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00