Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গভীর সঙ্কট, বিদ্যুৎ বাঁচাতে রাত আটটার পরে দোকান-মার্কেট-শপিং মল বন্ধের নির্দেশ

তবে কবে থেকে ওই পদক্ষেপ কার্যকর করা হবে, সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তান (Pakistan) ও শ্রীলঙ্কার (Sri Lanka) মতোই কী করুণ পরিণতি অপেক্ষা করছে বাংলাদেশের (Bangladsh) ভাগ্যে? সরকারি এক নির্দেশিকার পরেই ওই প্রশ্ন উঠেছে। বিদ্যু‍ৎ বাঁচাতে ও জ্বালানি সাশ্রয়ে রাত আটটার পরে দেশজুড়ে সমস্ত দোকান-বাজার, শপিং মল ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (PMO) মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিক (Ahasan Kibria Siddiq) সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে কবে থেকে ওই পদক্ষেপ কার্যকর করা হবে, সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি।

সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের হাল বেহাল। ক্রমশই কমছে রিজার্ভ ডলারের পরিমাণ। পরিস্থিতি সামাল দিতে সরকারি আধিকারিক থেকে শুরু করে বিচারকদের বিদেশ সফরের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছ। আমদানি শুল্ক বাড়িয়ে অপ্রয়োজনীয় বিদশি পণ্য আনার ক্ষত্রে নিরু‍ৎসাহিত করা হচ্ছে। আর এবার বিদ্যু‍ৎ ও জ্বালানি সাশ্রয়ের অছিলায় সারাদেশে দোকান, শপিং মল, মার্কেট ও কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকের সই করা চিঠিতে বলা হয়েছ, ‘বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী সানুগ্রহ নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪ ধারার বিধান কঠোরভাবে প্রতিপালনপূর্বক সারাদেশে রাত আটটার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণি বিতান, কাঁচা বাজার ইত্যাদি খোলা না রাখার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।’

উল্লেখ্য গত ১০ জুন বিশ্ব পরিবেশ দিবসেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (Dhaka South City) মেয়র শেখ ফজলে নূর তাপস (Sk Fazle Nur Tapas) জানিয়েছিলেন আগামী ১ জুলাই থেকে ঢাকা শহরের সব মার্কেট-দোকান রাত আটটার পরে বন্ধ রাখা হবে।

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন আর্জি ফের খারিজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00