Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিযবুত তাহরীর জঙ্গিদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা, চলল কাঁদানে গ্যাস-গ্রেনেড

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মসজিদ ও সংলগ্ন চত্বর। প্রকাশ্যেই পুলিশের সঙ্গে গুলির লড়াই চলছে হিযবুত তাহরীর জঙ্গিদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে জঙ্গিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছিল পুলিশ। তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সাউন্ড গ্রেনেড ফাটানো হয়। জঙ্গিদের তাড়ায় বিভিন্ন বাড়ি ও দোকানে লুকিয়ে প্রাণরক্ষা করতে দেখা গিয়েছে। খাতায়-কলমে নিষিদ্ধ জঙ্গি সংগঠন কীভাবে দেসের রাজধানীতে পুলিশের চোখের সামনে জড়ো হয়ে কর্মসূচি পালন করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলীর দাবি, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

নাশকতা ও দেশদ্রোহিতামূলক কাজকর্মের সঙ্গে জড়িত থাকায় শেখ হাসিনা জমানায় ২০০৯ সালের ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল কুখ্যাত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরকে। সংগঠনের একাধিক শীর্ষ নেতা ও সদস্যকে গ্রেফতার করা হয়। কিন্তু গত ৫ অগস্ট বঙ্গবন্ধু কন্যা  ক্ষমতা থেকে উচ্ছেদ হওয়ার পরেই ফের নখদাঁত বের করে আসরে নামে হিযবুত তাহরীর সদস্যরা। এমনকি মোল্লা মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার ক্ষমতায় এসেই হিযবুত তাহরীর হুজি-বি, আসনসারুল্লাহ বাংলা টিম সহ একাধিক জঙ্গি সংগঠনের সন্ত্রাসীদের জেল থেকে মুক্তি দেয়। সম্প্রতি হিযবুত তাহরীর সঙ্গে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের নামে থাকা মামলাও প্রত্যাহার করে নেয়।

সরকারের ইন্ধনে গত কয়েক মাস ধরেই প্রকাশ্যে কর্মসূচি পালন করতে থাকে হিযবুত তাহরীর জঙ্গিরা। আজ শুক্রবার (৭ মার্চ) জুমাবার উপলক্ষে নিজেদের শক্তি প্রদর্শন করতে ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির ডাক দিয়েছিল হিযবুতের শীর্ষ নেতারা। জুমার নমাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে মিছিল বের করা হয়। পল্টন থেকে বিজয়নগরের দিকে যাওয়ার মুখে পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। তা হাতাহাতিতে গড়ায়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে পিছু হঠে জঙ্গিরা। এর পরে পাল্টা হামলা চালায় পুলিশের উপরে। দুপক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। নিমিষেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। আতঙ্কে দোকানপাট বন্ধ করে পালাতে থাকেন স্থানীয় দোকানদাররা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00