Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

BAFTA-য় লতা মঙ্গেশকরকে বিশেষ শ্রদ্ধা

BAFTA পুরস্কার'র ইন মেমোরিয়াল সেগমেন্ট। সেই অনুষ্ঠানে বিশেষ শ্রদ্ধা জানানো হয় 'কিন্নরকন্ঠী' লতা মঙ্গেশকরকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার অনুষ্ঠিত হল এই বছরের BAFTA পুরস্কার’র ইন মেমোরিয়াল সেগমেন্ট। সেই অনুষ্ঠানে বিশেষ শ্রদ্ধা জানানো হয় ‘কিন্নরকন্ঠী’ লতা মঙ্গেশকরকে। লন্ডনের রয়্যাল আলবার্ট হলের অনুষ্ঠানে যোগ দেওয়া শিল্পীদের প্রথম ছিলেন তিনিই। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েই এদিন এই অনুষ্ঠানে তাঁর অসামান্য সৃষ্টির মধ্যে থেকে তাঁর গাওয়া বেশ কিছু ছবির গানকে বেছে নেওয়া হয়। তাঁর মধ্যে উল্লেখযোগ্য ‘অনামিকা’, ‘আশা’, ‘দিল সে’, ‘রঙ দে বসন্তী’ ইত্যাদি।

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। তার আগে এক দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে কেটেছে তাঁর। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সঙ্গে ছিল নিউউমোনিয়ার সমস্যাও। কিছুদিন চিকিৎসার পর সঙ্কটমুক্ত হলে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল তাঁর চিকিৎসক ও পরিবার। কিন্তু শেষরক্ষা হয়নি। শেষমেশ মা সরস্বতীর নিরঞ্জনের সঙ্গে সঙ্গেই তাঁকে বিদায় জানান গোটা ভারতীয় সঙ্গীত জগত।  তাঁর মৃত্যু সত্যিই ভারতীয় সঙ্গীত জগতে এক বিশাল শূন্যস্থানের সৃষ্টি করেছে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00