Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রক্তে ভাসছে বাংলাদেশ, সংঘর্ষ-গুলিতে নিহত ১৮

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আশঙ্কাই সত্যি হল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘সর্বাত্মক অসহযোগিতা’ আন্দোলনের প্রথম দিনেই রক্তে ভাসল দেশ। রবিবার দুপুর পর্যন্ত দেশের ছয় জেলায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও শাসকদল আওয়ামী লীগের ক্যাডারদের সংঘর্ষে ১৮ জন প্রাণ হারিয়েছেন। তার মধ্যে মুন্সিগঞ্জে ৩ জন, বগুড়ায় ৩ জন, মাগুরায় ৩ জন, পাবনায় ২ জন, কুমিল্লায় ১ জন, ভোলায় ৩ জন ও রংপুরে ৩ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

শেখ হাসিনার সরকারের পতনের ডাক দিয়ে এদিন সকাল থেকই দেশজুড়ে ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচির ডাক দিয়েছিল কোটা সংস্কার আন্দোলনের মঞ্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ওই কর্মসূচি ভেস্তে দিতে রাস্তায় নেমেছিল শাসকদল আওয়ামী লীগের ছাত্র ও যুব সংগঠনের ক্যাডাররাও। রাজধানী ঢাকার মিরপুর, উত্তরা, শাহবাগ-সহ একাধিক এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও শাসকদলের ছাত্র-যুব ক্যাডারদের সরাসরি সংঘর্ষ বেঁধে যায়। একাধিক গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

মুন্সিগঞ্জে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দু’জন প্রাণ হারান। কুমিল্লার দেবীদ্বারে যুযুধান দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন একজন। বগুড়াতেও পুলিশের গুলি ও সংঘর্ষে দু’জন প্রাণ হারিয়েছেন।  মাগুরায় পুলিশের সঙ্গে বিএনপি ও শাখা সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী নিহত হয়েছেন।বরিশালে জল সম্পদ প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। সময় যত গড়াচ্ছে ততই বিভিন্ন জায়গা থেকে সংঘর্ষে একের পর এক প্রাণহানির খবর আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে ফের মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। সেই সঙ্গে ফেসবুক ও হোয়াটসঅ্যাপও বন্ধ করা হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00