Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শনিবার জরুরি বৈঠক আর্থিক উপদেষ্টাদের, উঠতে পারে মহার্ঘ ভাতা প্রসঙ্গ

নবান্ন সূত্রে খবর, বিশেষ এই বৈঠক হবে বিধাননগরের নগরোন্নয়ন দফতরের শুভান্ন ভবনের কনফারেন্স হলে। সকাল ১১ টায় ডাকা হয়েছে এই বৈঠক।

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্থ দফতর জরুরি তলব করেছে রাজ্যের সমস্ত দফতরের আর্থিক উপদেষ্টাদের। জানা গিয়েছে, শনিবার বিশেষ এই বৈঠক হবে বিধাননগরের নগরোন্নয়ন দফতরের শুভান্ন ভবনের কনফারেন্স হলে। সকাল ১১ টায় ডাকা হয়েছে এই বৈঠক। ইতিমধ্যেই সমস্ত দফতরে পাঠানো হয়েছে নোটিশ। অনুমান করা হচ্ছে, দফতরগুলির আয় ও ব্যয়ের হিসেব নিয়েই এই বৈঠক। কোন প্রকল্পে কত খরচ হয়েছে কত তারিখ পর্যন্ত, ভবিষ্যতের জন্যই বা কত জমা আছে, তা জানা হতে পারে। আলোচনা হতে পারে সমস্ত দফতরের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে।

প্রশাসনিক মহলের একাংশের মতে, এই বৈঠকে উঠতে পারে মহার্ঘ ভাতা (DA) প্রসঙ্গও। রাজ্য বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অর্থ দফতর আলোচনা করতে চাইছে উপদেষ্টাদের সঙ্গে। উল্লেখ্য, সরকারকে (STATE GOVT.) কনজিউমার প্রাইস ইনডেক্স মেনে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত ২০ মে এই রায় দেওয়ার সময় রাজ্যকে তা কার্যকর করতে ৩ মাসের সময় দিয়েছিল আদালত। মানে, রাজ্য সরকারের হাতে এখন সময় প্রায় দেড় মাসের কিছু কম। সত্যিই মহার্ঘ ভাতা দেওয়া হলে, তা কিস্তিতে মেটানোর কথাও ভাবা হতে পারে রাজ্যের তরফে।

উল্লেখ্য, মহার্ঘভাতা দিলে তা মেটাতে হবে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ মাফিক। প্রশাসনিক মহলের এক অংশ মনে করছে, জরুরি বৈঠকে অন্যান্য বিষয় উঠলে পাশাপাশি উঠতে পারে মহার্ঘ ভাতা প্রসঙ্গ। তাই জেনে নেওয়া হতে পারে সমস্ত দফতরের অর্থনৈতিক পরিস্থিতি। চিন্তা করা হতে পারে অন্যান্য বেশ কিছু বিষয়ে বিভিন্ন দফতরের খরচ কমানো নিয়েও।

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

‘রাজ্য সরকারকে বলুন কিছু টাকা হলেও মেটান’, ডিএ মামলায় রাজ্যের আইনজীবীকে বলল সুপ্রিমকোর্ট

ডিএ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারের

সোমে সুপ্রিম কোর্টে‌ ডিএ মামলার শুনানি, কী‌ নির্দেশ দেবে শীর্ষ আদালত

ডিএ মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য, সময় চাইল ৬ মাস

শেষ হতে চলেছে সময়সীমা, ডিএ বিজ্ঞপ্তি জারি নিয়ে জল্পনা

বাকি ৫ দিন! ডিএ নিয়ে নবান্নের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে সরকারিকর্মীরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00