Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পদাতিক এক্সপ্রেসে আগুনের আতঙ্ক, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের

জানা গিয়েছে, ওই ট্রেনের এস ওয়ান কামরার চাকা থেকেই বের হচ্ছিল ধোঁয়া। ধোঁয়া বের হতে দেখেছিলেন গেট ম্যান। তিনি কর্মরত ছিলেন ১৬ ও ১৭ নম্বর গেটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়ালদা- নিউ আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেসের (PADATIK EXPRESS) চাকা থেকে বেরাচ্ছিল কালো ধোঁয়া। যাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। নাকাল হতে হয় যাত্রীদের। দ্রুত ত্রুটি মেরামত করার পর স্বাভাবিক হয় পরিষেবা। জানা গিয়েছে, একটি কামরার চাকা থেকে বের হচ্ছিল কালো ধোঁয়া।

এনজিপি স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর দেখা গিয়েছিল ট্রেন থেকে বের হচ্ছে কালো ধোঁয়া। গলগল করে কালো গাঢ় ধোঁয়া বের হতে থাকায় যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আগুন লাগার আশঙ্কায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। এরপরে ট্রেন থামিয়ে দেন চালক। ট্রেন থামানো হয় জলপাইগুড়ি রোড স্টেশনে। জানা গিয়েছে, ওই ট্রেনের এস ওয়ান কামরার চাকা থেকেই বের হচ্ছিল ধোঁয়া। ধোঁয়া বের হতে দেখেছিলেন গেট ম্যান। তিনি কর্মরত ছিলেন ১৬ ও ১৭ নম্বর গেটে। বিষয়টি তিনি জানান স্টেশন মাস্টারকে।

 এরপর রেলের ইঞ্জিনিয়ররা প্রায় ২৫ মিনিট ধরে যান্ত্রিক ত্রুটির মেরামত করে। তারপর ফের রওনা দেয় পদাতিক এক্সপ্রেস। প্রতি স্টেশনে ওই ট্রেনে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। তবে জানা গিয়েছে যাত্রীদের কোনও দুর্ঘটনার কবলে পড়তে হয়নি।

পুজোর আগেই পদাতিক সহ একাধিক ট্রেনের সময়সূচি বদল, জেনে নিন বিস্তারিত

পদাতিক ও আজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন, কবে জেনে নিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00