Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পদাতিক ও আজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন, কবে জেনে নিন

রেল লাইনে কাজের জন্য একাধিক ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী শনি ও রবিবার শিয়ালদা স্টেশনে ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য  পদাতিক এক্সপ্রেস (Padatik Express) ও আজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেসের (Ajmer Sealdah Express) যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৭ এপ্রিল যাত্রা শুরু করা ১২৩৭৮ পদাতিক এক্সপ্রেস এবং ১২৯৮৮ আজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেসের পথ ঘুরিয়ে দেওয়া হবে। শিয়ালদার পরিবর্তে কলকাতা টার্মিনালে ঘুরিয়ে দেওয়া হবে। পাশাপাশি ৮ এপ্রিল যাত্রা শুরু করা ১২৩৭৭ পদাতিক এক্সপ্রেস এবং ১২৯৮৭ আজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে কলকাতা টার্মিনাল থেকে ছাড়বে।

অন্যদিকে রেল লাইনে কাজের জন্য একাধিক ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। ৮ এপ্রিলের পরিবর্তে ৯ এপ্রিল রাত ১ টা ৪৫ মিনিটে মালদা টাউন থেকে ছাড়বে ১৩১৫৪ গৌড় এক্সপ্রেস। ৮ এপ্রিল সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের পরিবর্তে রাত ৯ টা ১৫ মিনিটে হলদিবাড়ি থেকে ছাড়বে ১২৩৪৪ দার্জিলিং মেল। ৮ এপ্রিল বিকেল ৫ টা ৪০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে আলিপুরদুয়ার থেকে ছাড়বে ১২৩৭৮ পদাতিক এক্সপ্রেস।৯ এপ্রিল সকাল ৬ টা ৩৫ মিনিটের পরিবর্তে সকাল ৮ টা ২৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে ১৩১৭৩ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।৮ এপ্রিল সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের পরিবর্তে বালুরঘাট থেকে রাত ১০ টা ৩০ মিনিটে ছাড়বে ০৫৪২২ বালুরঘাট- মালদা টাউন প্যাসেঞ্জার।

পুজোর আগেই পদাতিক সহ একাধিক ট্রেনের সময়সূচি বদল, জেনে নিন বিস্তারিত

পদাতিক এক্সপ্রেসে আগুনের আতঙ্ক, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00