Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাঝ আকাশে সন্তান প্রসবে সাহায্য করলেন বিমানসেবিকা, পাইলট বললেন Job Well Done

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিমান তখন মাটি থেকে কয়েক হাজার ফুট উঁচুতে। যাত্রীদের মধ্যে ছিলেন একজন সন্তান সম্ভবা। আচমকা তাঁর প্রসব বেদনা ওঠে। বিমানের ভিতরেই প্রসবের ব্যবস্থা করা হয়। এগিয়ে আসেন এক বিমান সেবিকা। ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মহিলা। বিমানে তখন খুশির মহল। ইতোমধ্যে পাইলটের কাছে পৌছে গিয়েছে আনন্দ সংবাদ। তিনি এই বিমান সেবিকার ভূমিকার প্রশংসা করেছেন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনসুারে, বিমানটি কলোরাডো থেকে ফ্লোরিডা যাচ্ছিল। বিমানটি ফ্রন্টইয়ার এয়ারলাইন্সের। বিমানের অন্যান্য যাত্রীদের মধ্যে ছিলেন সন্তান সম্ভবা গিরাল্ডো। মাটি থেকে কয়েক হাজার ফুট উুঁচুতে উড়ান। আচমকাই গিরাল্ডোর প্রসব বেদনা শুরু হয়। মহিলা বিমান ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। সেটা কোনভাবেই সম্ভব নয়। তাই, মহিলাকে প্রসবে সাহায্য করতে এগিয়ে আসেন বিমান সেবিকা ডায়না। বিমানের মধ্যেই কাপড় দিয়ে তৈরি করা হয় প্রসব কক্ষ। সেখানে কন্যা সন্তানের জন্ম দেন গিরাল্ডো। পাইলটের কাছে খবর গেলে পাইলট ওই বিমান সেবিকার কাজে প্রশংসা করেন।

সন্তান হাতে মহিলা এবং সেই বিমান সেবিকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক নেটিজেন লিখেছেন,’অসাধারণ কাজ করেছেন ডায়না। ধন্যবাদ দেওয়ার ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না।’ এক নেট নাগরিক লিখেছেন, এই ধরনের ঘটনা সে আগে শুনেছে, শুনে রোমাঞ্চিত হয়েছে। এবার নিজের চোখে দেখার সৌভাগ্য হল। বিমান ফ্লোরিডায় অবতরণ করলে মা এবং সদ্যোজাতকে সেখান থেকে হাসপাতালে ভর্তি করা হয়। দুজনেই সুস্থ, খবর হাসপাতাল সূত্রের।

আরও পড়ুন বোঝো ঠ্যালা! কুতুব মিনার তৈরি করেছেন নাকি রাজা বিক্রমাদিত্য

এ কী কাণ্ড! মাঝ-আকাশে শিশুদের সামনে মুখমৈথুন দম্পতির, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার যুগল

ট্রেনে কত কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারেন, জেনে নিন বিশদে

গায়ের দুর্গন্ধ নিয়ে সহযাত্রীর সঙ্গে বচসা, ২ ঘন্টা দেরিতে উড়ল বিমান

খাবারের মধ্যে ব্লেড, প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া পরিষেবা

আসনে নিয়ে এবার বিমানের মধ্যে মারামারি ২ যাত্রীর

কলকাতা থেকে কোন রুটে চালু নতুন বিমান, জেনে নিন

বিমানের ল্যান্ডিং গিয়ারে চড়ে আলজেরিয়া থেকে ফ্রান্স পাড়ি দিলেন এক ব্যক্তি

স্যান্ডউইচের মধ্যেই মিলল পোকা, ক্ষমা চাইল উড়ান সংস্থা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00