Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূল বিধায়কের সঙ্গে এক যাত্রায় অর্জুন, জোরালো হচ্ছে জল্পনা

তৃণমূল বিধায়কের সঙ্গে একটি শিব মন্দির উদ্বোধনে যোগ দিলেন বিজেপি সাংসদ। অর্জুনের বর্তমান রাজনৈতিক গতিবিধি নিয়ে জোরালো হচ্ছে জল্পনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাটশিল্পের দুরাবস্থা নিয়ে বেশ কিছুদিন ধরে কেন্দ্রের মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে সরব বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এমনকি পাটশিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের স্বার্থে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যেয়র সঙ্গে যৌথভাবে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন অর্জুন। এবার তৃণমূল বিধায়কের সঙ্গে একটি শিব মন্দির উদ্বোধনে যোগ দিলেন বিজেপি সাংসদ। অর্জুনের বর্তমান রাজনৈতিক গতিবিধি নিয়ে জোরালো হচ্ছে জল্পনা।

ভাটপাড়া (Bhatpara) এলাকায় একটি প্রাচীন শিবমন্দির পুনর্নির্মাণ করার কাজ চলছিল বেশ কিছুদিন ধরে। বুধবার ছিল সেই পুনর্নির্মিত মন্দিরের উদ্বোধন। অর্জুন সিংয়ের গড় ভাটপাড়ায় এই মন্দির উদ্বোধনে এদিন অংশ নেনে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। মন্দিরের উদ্বোধনের আগে তৃণমূল বিধায়কের সঙ্গে কলসযাত্রায় অংশ নেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। মন্দিরের অনুষ্ঠানে হাজির ছিলেন অর্জুন পুত্র পবন সিং। গঙ্গার ঘাটে পবন সিং ও সোমনাথ শ্যামকে পুজো করতে দেখা যায়। তৃণমূল বিধায়কের সঙ্গে মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিতে দেখে সাধারণ মানুষের মধ্যে শুরু হয় কানাঘুষো। জোরালো হয়ে উঠেছে অর্জুনের দল বদলের জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের দাবি, যে কোনও মুহূর্তে পদ্ম শিবির ছেড়ে জোড়াফুল শিবিরে যোগ দিতে পারেন অর্জুন। যদিও এই বিষয়টিতে রাজনীতির কোনও যোগ নেই বলেই দাবি বারাকপুরের সাংসদ ও জগদ্দলের বিধায়কের। এদিনের অনুষ্ঠান নিয়ে অর্জুন সিং বলেন, “এখানে ১০০ বছরের মন্দির পুর্ননির্মাণ হয়েছে। এখানে পুজোতে কে আসবে না আসবে তা নিয়ে সমস্যাও নেই, চিন্তাও নেই।” অন্যদিকে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, “আমি জানি না কে পাশে ছিল। আমাকে আহ্বান জানানো হয়েছিল। তাই এসেছিলাম। পাশে কে ছিলেন দেখিনি। আর একই মঞ্চে রাজনৈতিক দলের এলেই তাতে কারণ থাকবে এমন নয়।” 

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00