Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Gold & Silver: ফের চড়ল সোনা ও রুপোর দাম

কলকাতার বাজারে প্রতি ১০ গ্রামে ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩০০ টাকা। অর্থা‍ৎ প্রতি গ্রামে ৩০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে কার্যত যেন নাগরদোলার মতো চরকি খাচ্ছে সোনা ও রুপোর দাম। একদিন কমছে তো পরের দিন আবার চড়ছে। একদিন দাম ঊর্ধ্বমুখী তো পরের দিন নিম্নমুখী। আর তাতেই কার্যত ব্যবসায়ী থেকে ক্রেতা, সবাই দিশেহারা। শুক্রবার স্বস্তি দিয়ে কলকাতায় আগের দিনের তুলনায় এক ধাক্কায় অনেকটা কমেছিল সোনা ও রুপোর দাম। কিন্তু শনিবার সকালে উধাও স্বস্তি। ফের চড়ল সোনার দাম। সেই সঙ্গে সামান্য হলেও বাড়ল রুপোর দাম।

এদিন কলকাতার বাজারে প্রতি ১০ গ্রামে ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩০০ টাকা। অর্থা‍ৎ প্রতি গ্রামে ৩০ টাকা। তার ফলে এদিন কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ছিল ৪ হাজার ৭৪০ টাকা। অর্থা‍ৎ ১০ গ্রাম ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ৪৭ হাজার ৪০০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে বেড়েছে ৩৩ টাকা। যার ফলে প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ৫ হাজার ১৭১ টাকা। প্রতি ১০ গ্রামের দাম ৫১ হাজার ৭১০ টাকা।

সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দামও। যদিও আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ২০০ টাকা। ফলে সাড়ে ৬২ হাজারের ঘরে পৌঁছে গিয়েছে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকা ধাতুর দাম। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, সামনে যেহেতু বিয়ের মরসুম এবং সোনা ও রুপোর চাহিদা ক্রমাগত বাড়বে, ফলে আপাতত দুই ধাতুর বাজার থিতু হওয়ার কোনও সুযোগ নেই।

৫,০০০ টাকা সস্তা সোনা, শুক্রবারে হলুদ ধাতুর দাম কত হল জেনে নিন

বিয়ের মরসুমে ক্রমশই চড়ছে সোনার দাম, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

Gold Price: কলকাতায় আরও সস্তা সোনা, আজ কত দাম জেনে নিন…..

বিয়ের মরসুমে আরও মহার্ঘ সোনা, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

কলকাতায় আরও দামি সোনা, সামান্য কমল রুপোর দাম

ফের দামি সোনা-রুপো, কলকাতায় কত দাম জেনে নিন…….

ফের কমল সোনার দাম, তবে ঊর্ধ্বমুখী রুপো

আরও সস্তা সোনা, পাল্লা দিয়ে কমল রুপোর দামও

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00