Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাঙছে হিরো আলমের দ্বিতীয় সংসার, সৌজন্যে আলমের নারীসঙ্গ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের জনপ্রিয় ইন্টারনেট সেনসেশন হিরো আলম (Hero Alom)। নেটদুনিয়ায় তাঁর একেকটা কাণ্ড-কারখানা দেখে হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার জোগাড় হয়ে পড়ে নেটিজেনদের। কিছুদিন আগেই কলকাতায় এসে তিনি, ভুবন বাদ্যকর এবং রাণু মন্ডলের সঙ্গে একটি মিউজিক অ্যালবাম বানিয়ে গিয়েছেন। সুতরাং তিনি এখন সপ্তম সাগরে ভাসছেন।

জনপ্রিয় হিরো আলম ওরফে আশরাফুল আলমের গানের ভিডিওগুলো দেখলে যেন মন খারাপ এক নিমেষেই ভাল হয়ে যায়। কিন্তু এরই মধ্যে শোনা যাচ্ছে, হিরো আলমের প্রায় তিন বছরের সংসার ভাঙতে চলেছে। ইতিমধ্যেই তালাকের নোটিস পাঠিয়েছেন, হিরো আলমের দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহান। যদিও আলম এখনও পর্যন্ত কোনও তালাকের নোটিস হাতে পাননি। উল্লেখ্য, হিরো আলম ওরফে আশরাফুল আলমের প্রথম স্ত্রী বাংলাদেশেই থাকেন। এমনকী সন্তানও রয়েছে তাঁদের। কিন্তু পরে ঢাকায় নুসরাত জাহানকে বিয়ে করেন তিনি। গত কয়েক বছর ধরে তাঁরা ভালোই সংসার করছিলেন।কিন্তু এর মধ্যে কী এমন হল?

এই প্রসঙ্গে, হিরো আলমের দ্বিতীয় স্ত্রী, নুসরাত জানিয়েছেন, হিরো আলমের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ২০১৯ সালে। তাঁদের সংসার খুব ভাল চলছিল। কিন্তু তিনি জানতেন আলম প্রথম বউকে তালাক দিয়েছেন, যদিও তাঁদের সন্তান পরিবারের কথা আগে থেকেই জানতেন নুসরাত। কিন্তু পরে খোঁজ খবর নিয়ে নুসরাত জানতে পারেন, হিরো আলম তাঁর পরিবারের সঙ্গে মিথ্যা এবং নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। তখন থেকেই তাঁর সঙ্গে হিরো আলমের ঝামেলা শুরু হয়। এমনকী নুসরাত জানান, হিরো আলমের একাধিক নারীসঙ্গ রয়েছে। তিনি গত ৮ মাস ধরে বাপের বাড়িতে থাকেন। আলমের সঙ্গে তাঁকে কাজের জন্যে যোগাযোগ রাখতে হলেও, তাঁকে হিরো আলম বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করে।

নুসরাতের আরও দাবি, আলমের ভাড়া বাড়িতে তাঁর বাড়ি থেকে দেওয়া ৯ লক্ষ টাকার আসবাবপত্র রয়েছে। সবকিছু জানা সত্ত্বেও তিনি সংসার করার অনেক চেষ্টা করেছিলেন আলমের সঙ্গে। কিন্তু আলমের নারীর নেশা বেশি। তাই তিনি সম্মানের সহিত বেরিয়ে এসেছেন আলমের জীবন থেকে। অন্যদিকে, হিরো আলম জানিয়েছেন, তিনি এখনও নুসরাতের থেকে কোনও তালাকের কাগজ হাতে পাননি।

পরকীয়ার জেরে গণধোলাই, প্রেমিক-সহ হিরো আলমের স্ত্রীকে তুলে নিয়ে গেল পুলিশ

প্রতারণার অভিযোগে মামলা দায়ের অপু বিশ্বাস ও হিরো আলমের বিরুদ্ধে

হিরো আলমকে ‘গুলি’ করে হত্যার হুমকি

ডাব নিয়ে কেন্দ্রে কেন্দ্রে টহল দিচ্ছেন হিরো আলম

প্রচারে বেরিয়ে আক্রান্ত হিরো আলম

ফের ডিগবাজি, নির্বাচনে লড়ছেন হিরো আলম

প্রার্থীপদ ফিরে পেলেও ভোটে লড়ছেন না হিরো আলম

প্রার্থীপদ ফিরে পেতে আবেদন হিরো আলম-সহ ৫৬১ প্রার্থীর

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00