Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেঙ্গল সাফারি পার্কে ভিড় জমাচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টস

অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিতে ভিড় দেখা যাচ্ছে। এখন থেকে বেঙ্গল সাফারি পার্কেই অ্যাডভেঞ্চার উপভোগ করার সুযোগ পাবেন পর্যটকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্যটকদের কথা ভেবে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ কয়েকদিন আগেই চালু করেছে অ্যাডভেঞ্চার স্পোর্টস। চালু হওয়ার পর থেকে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে এই বিনোদনের মাধ্যম। উত্তরবঙ্গে শিলিগুড়ি লাগোয়া বেঙ্গল সাফারি পার্কে ঘুরতে আসা পর্যটকরা রয়্যাল বেঙ্গল টাইগার, ভালুক, হরিণ, লেপার্ড সহ বিভিন্ন জন্তু দেখতে ভিড় জমান। এবার এসবরের পাশাপাশি অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিতে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে। এখন থেকে দার্জিলিং না গিয়ে বেঙ্গল সাফারি পার্কেই অ্যাডভেঞ্চার উপভোগ করার সুযোগ পাবেন পর্যটকরা।

বেঙ্গল সাফারি পার্কে অ্যাডভেঞ্চার স্পোর্টস চালু হওয়া নিয়ে পার্কের ডিরেক্টর দাওয়া শেরপা বলেন, ‘অ্যাডভেঞ্চার স্পোর্টস পছন্দ করেন, এমন পর্যটকদের জন্য দুটি রাইড আপাতত চালু করা হয়েছে। আগামীতে আরও কিছু রাইড চালু করার পরিকল্পনা রয়েছে । সেজন্য কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরবর্তীতে চালু করা হবে স্কাই সাইক্লিন ও রক ওয়াল ক্লাইম্বিং। এজন্য প্রায় ১৪ লক্ষ টাকা বরাদ্দ করেছে পার্ক কর্তৃপক্ষ। তিনটি একসঙ্গে চড়তে হলে খরচ পড়বে ৩০০ টাকা।’

অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশগ্রহণ করতে খরচও খুব বেশি হবে না পর্যটকদের। মাত্র ১০০ টাকার বিনিময়ে একটি রাইডে চড়তে পারবেন পর্যটকরা। টিকিট আগেভাগেই অনলাইনে বুক করা যাবে। তবে ১২ বছরের থেকে কমবয়সীরা এই রাইডে চড়তে পারবে না। পার্কে অ্যাডভেঞ্চার স্পোর্টস চালু হওয়ায় খুশি পর্যটকরা। তাদের বক্তব্য, বেঙ্গল সাফারি নিয়ে সবার মধ্যে আগ্রহ ছিলই। অ্যাডভেঞ্চার স্পোর্টস চালু হওয়ায় ভিড় আরও বাড়বে পার্কে। এটা পর্যটকদের কাছে বাড়তি পাওনা।

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

মে দিবসে দিঘার জগন্নাথ মন্দিরে উপচে পড়া ভিড়, প্রভু দর্শনে সমুদ্র সৈকতে পর্যটকরা

সাত সকালে বিদ্যাধরী নদীতে কী ভাসছে ? আতঙ্কে ঘুম উড়ে গেল বাসিন্দাদের

ছুটি কাটাতে গিয়ে বিপত্তি, লোনাভালায় জলপ্রপাতে তলিয়ে গেলেন একই পরিবারের ৫ সদস্য

বিমানের টিকিটের দাম আকাশ ছোঁয়া, ভূস্বর্গে ঘুরতে গিয়ে চরম সমস্যায় পর্যটকরা

‘নামই দেওয়া হয়নি সিংহীর, নোংরা রাজনীতি হচ্ছে’, দাবি বীরবাহার

সিমলায় শুরু তুষারপাত, বাড়ছে পর্যটকদের ভিড়  

পর্যটক টানতে ফের সৈকত রিসর্ট বানাতে উদ্যোগী কিম প্রশাসন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00