সাত সকালে বিদ্যাধরী নদীতে কী ভাসছে ? আতঙ্কে ঘুম উড়ে গেল বাসিন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষা আসতে এখনো ঢের দেরি। গরমের শুরুতেই উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি ১ নম্বর ব্লকে নেজাট এর বিদ্যাধরী নদীতে দেখা মিলল পূর্ণ বয়স্ক কুমিরের। কুমিরের খবর ছড়িয়ে পড়তেই নদীর পাড়ে ভিড় জমান সাধারণ মানুষ। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

বুধবার সকাল আটটা নাগাদ নদীতে কিছু একটা ভাসতে দেখে মৎস্যজীবীরা। স্থানীয়দের মধ্যেও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। আধঘন্টা মত কুমিরটিকে নদী তীরের কাছাকাছি দেখতে পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। কুমিরটি আনুমানিক সাত-আট ফুট লম্বা। মনে করা হচ্ছে সেটি পূর্ণবয়স্ক।

বিগত কয়েক মাসে বিদ্যাদরী নদী, রায়মঙ্গল ও ডাসা নদীতে কুমিরের  সন্ধান পাওয়া গেছে। বিগত ২ মাসে প্রায় ৫টি কুমির দেখতে পাওয়া গিয়েছে নদীতে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক থাকলেও কখনও পর্যটকদের দেখা গিয়েছে ছবি তুলতে, কখন দেখা গিয়ে একত্রিত হয়ে কুমির দেখতে। মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়ে প্রা্য়ই কুমির দেখতে পান। পাশাপাশি নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদেরও নজরে আসে কুমির। রীতিমত কুমির দেখা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে বিদ্যাধরী নদীচরে।

উল্লেখ্য, কুমির দেখতে পেয়ে সাধারণ মানুষ ও মৎস্যজীবীরা আতঙ্কিত হয়ে ওঠে। পাশাপাশি প্রশ্ন ওঠে কীকরে বিদ্যাধরী নদীতে কুমির ঢুকে পড়ল? তাহলে কি দিক নির্নয় না করতে পেড়ে নদীতে চলে এসেছে কুমিরটি? খাবারের সন্ধান করতেই আসছে নদীতে? কেন বার বার কুমির নদীতে আসছে সেই বিষয়ে খোঁজ খবর শুরু করেছে বন দফতর। বাড়ির কাজের জন্য জল নেওয়া থেকে শুরু করে স্নান করতে যাওয়া পর্যন্ত সব বন্ধ রাখা হয়েছে কুমিরের আতঙ্কে।

 

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

গুটি গুটি পায়ে বাড়ির পুকুরে কুমির, কুলতলিতে চরম আতঙ্ক

মে দিবসে দিঘার জগন্নাথ মন্দিরে উপচে পড়া ভিড়, প্রভু দর্শনে সমুদ্র সৈকতে পর্যটকরা

বিদ‍্যাধরী নদী পাড়ে সরকারি জায়গা দখল করে গড়ে উঠছে অবৈধ নির্মাণ

টাকার পাহাড় সঙ্গে কুমির! প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে হানা দিতেই অবাক আধিকারিকরা

স্কুটারের পিছনে বসে যুবক, হাতে আস্ত বড় কুমির

বানভাসি গুজরাট, বাড়ির ছাদে উঠে পড়ল কুমির  

ছুটি কাটাতে গিয়ে বিপত্তি, লোনাভালায় জলপ্রপাতে তলিয়ে গেলেন একই পরিবারের ৫ সদস্য

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]