Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুক্তি পেল হিরো আলম-ভুবন বাদ্যকরের নতুন গান

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তি পেল, হিরো আলম এবং ভুবন বাদ্যকরের নয়া সংযোজন। কিছুদিন আগে থেকেই শোনা গিয়েছিল যে, হিরো আলম এবং ভুবন বাদ্যকর এবার একসঙ্গে জুটি বেঁধেছেন একটি গানে।এমনকি সেই ভিডিওর ছোটোখাটো ভিডিওও প্রকাশিত হয়েছিল, তবে শুধু ভুবন বাদ্যকরই নয়, হিরো আলমের সঙ্গে গান গেয়েছেন আরেক ভাইরাল কন্ঠী রানু মন্ডলও।

বাংলাদেশের নামকরা ইন্টারনেট সেনসেশন হিরো আলম, প্রতিনিয়ত নানারকম কাণ্ড ঘটিয়ে ভাইরাল হচ্ছেন, সঙ্গে সংবাদের শিরোনামও দখল করছেন। কখনও তিনি গায়ক, আবার কখনও তিনি নায়ক। বিভিন্ন ট্রেন্ডিং গানগুলি গেয়ে রীতিমতন হাসির রোল তোলেন তিনি সোশ্যাল মিডিয়ায়। সুতরাং ইন্টারনেটের টপ সেনসেশন হিসেবে নাম যেতে বাধ্য হিরো-আলমের।

সম্প্রতি, তিনি কলকাতাতে এসেই রানু মন্ডল এবং ভুবন বাদ্যকরের সঙ্গে গান করলেন। কয়েক মাস আগেই ‘কাঁচাবাদাম’ গানটি গেয়ে সোশ্যাল মিডিয়ার ভাইরাল সেনসেশনের তালিকায় নাম তুলেছিলেন, বীরভূমের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ির বাসিন্দা ভুবন বাদ্যকর। তাঁর গানটি এখন শুধু দেশেই নয়, বিদেশেও রাজ করছে।এবার ভুবন বাদ্যকর এবং হিরো আলমের যৌথ কন্ঠে মুক্তি পেল, ‘বাবু খাইছো কাচা বাদাম’ গানটি।

হিরো আলম ‘বাবু খাইছো’ গানটি গেয়েই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিলেন, সঙ্গে ভুবন বাদ্যকরও ‘কাচাবাদাম’ গানটি গেয়ে নেটমাধ্যমে ভাইরাল হয়েছেন।সুতরাং দুটি গানের ট্যাগলাইনকে কেন্দ্র করেই বাধা হয়েছে, ভুবন এবং আলমের নতুন মিউজিক অ্যালবামের গান ‘বাবু খাইছো কাচাবাদাম’ গানটি। নেটদুনিয়ায় যে আবার হাসির রব উঠবে তা বোঝাই যাচ্ছে, সঙ্গে একাধিক নেটাংশ এই গানটিকেও সাদরে গ্রহণ করবে। ‘Rock star BD’ নামক ইউটিউব চ্যানেল থেকে সম্প্রতি এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

পরকীয়ার জেরে গণধোলাই, প্রেমিক-সহ হিরো আলমের স্ত্রীকে তুলে নিয়ে গেল পুলিশ

প্রতারণার অভিযোগে মামলা দায়ের অপু বিশ্বাস ও হিরো আলমের বিরুদ্ধে

ফের ভাইরাল কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকার, পাট নিয়ে গাইলেন নতুন গান

হিরো আলমকে ‘গুলি’ করে হত্যার হুমকি

ডাব নিয়ে কেন্দ্রে কেন্দ্রে টহল দিচ্ছেন হিরো আলম

প্রচারে বেরিয়ে আক্রান্ত হিরো আলম

ফের ডিগবাজি, নির্বাচনে লড়ছেন হিরো আলম

প্রার্থীপদ ফিরে পেলেও ভোটে লড়ছেন না হিরো আলম

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00