Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গঙ্গাবক্ষে ভাসমান তরীতে দেবের সঙ্গে নাচের তালে পা মেলালেন দেবলীনা

উত্তমকুমারের নাতবউ অর্থাৎ গৌরব ঘরণী দেবলীনার সঙ্গে নাচের তালে তাল মেলালেন দেব। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন দেবলীনা কুমার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জি বাংলার নানা বিশেষ উৎসবের আগে বৈঠকি আড্ডা এক নজরকাড়া বিষয়। নববর্ষের আগেও তার ব্যাতিক্রম হয়নি। বর্ষবরণ ১৪২৯’ এর আড্ডার আসর বসেছিল বরাবরের মতই আর সেখানে সমস্ত কিছুর মধ্যে নজর যিনি কেড়েছিলেন তিনি হলেন দেব। এবারের জি বাংলার ‘বর্ষবরণ ১৪২৯’ এ প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। জি বাংলার বিভিন্ন ধারাবাহিকের অভিনেত্রীদের সঙ্গেই তাঁর ছবি দেখা গিয়েছে। আর সেখানেই উত্তমকুমারের নাতবউ অর্থাৎ গৌরব ঘরণী দেবলীনার সঙ্গে নাচের তালে তাল মেলালেন দেব। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন দেবলীনা কুমার। গঙ্গাবক্ষে হয় এই শোয়ের শুটিং। মাঝগঙ্গায় ভাসমান তরীতে দেবের সঙ্গে তাল তাল মিলিয়ে নাচলেন দেবলীনা।  

সম্প্রতি মুক্তি পেয়েছে দেবের নতুন ছবি ‘কিশমিশ’-র নতুন গান। তা নিয়ে ইতিমধ্যেই সরগরম টলিপাড়া। বিভিন্ন রকম পন্থায় ছবির প্রচারের নয়া পদ্ধতি বেছে নিচ্ছেন প্রযোজক-অভিনেতা। তবে টেলিদুনিয়ার বিভিন্ন জনের সঙ্গে তাঁর তোলা ছবি দেখে একথা পরিষ্কার যে শুধুই আমজনতা বা সাধারণ কোনও অষ্টাদশী নয় বরং অভিনয় জগতের নানা জনের কাছেও দেব হার্টথ্রব। 

‘প্রজাপতি ২’-তে ফের পুলিশের ভূমিকায়? লন্ডন ব্রিজে ১৩ বছরের স্মৃতি তাজা করলেন দেব

দুর্যোগে প্রশাসন সবসময় পাশে রয়েছে, ঘাটালের পরিস্থিতি দেখে পোস্ট দেবের

জি বাংলায় ‘রাণী ভবানী’র ভবিষ্যৎ অনিশ্চিত! শুরুতেই হোঁচট নতুন মেগার?

মাধ্যমিকে অষ্টম র‍্যাঙ্ক করায় অরিত্র’কে ফোন দেবের, কৃতী ছাত্রকে জানালেন শুভেচ্ছা

দেবকে আচমকাই চিঠি মমতার , কী লিখলেন তাতে ?

ভিড় ঠেলে নকুড়ের মিষ্টির দোকানে দেব, কার জন্যে সন্দেশ কিনলেন নায়ক?

‘যথাযথ ব্যবস্থা নেব’, ‘খাদান’ মুক্তির আগে কাকে হুঁশিয়ারি দিলেন দেব?

ঘোষণা দিয়েও মুক্তি পেল না ‘খাদান’-এর ট্রেলার, কারণ জানালেন দেব

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00