Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনা সংক্রমণের ভীতি কাটতেই ট্রেনে ফিরছে অসংরক্ষিত কোচ

লোকাল ট্রেনের ক্ষেত্রেও একাধিক ছাড় আগেই দেওয়া হয়েছে। তবে মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রেখে করোনা বিধি মানতে নির্দেশ দিয়েছে রেল

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা কাঁটা ঠেকাতে একগুচ্ছ নির্দেশিকা জারি করে ভারতীয় রেল। যার মধ্যে অন্যতম ছিল অসংরক্ষিত কোচ না চালানো। কিন্তু দেশে ধীরে ধীরে কমছে করোনার সংক্রমণ। তাই আর দেরী না করেই এবার মূল কোচের সঙ্গে ফেরানো হচ্ছে অসংরক্ষিত কোচকেও। রেলের তরফে জানানো হয়েছে, দেশের সমস্ত এক্সপ্রেস ট্রেনেই ফিরছে অসংরক্ষিত কামরা। এর ফলে উপকৃত হবেন স্বল্প দূরত্বের এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। করোনার কারণে শুধুমাত্র টিকিট কাটা সংরক্ষিত যাত্রীরাই ট্রেনে উঠতে পারতেন। তখন বাতিল রাখা হয়েছিল সমস্ত অসংরক্ষিত কোচ। কিন্তু দেশ সুস্থ হচ্ছে করোনার কামড় থেকে তাই পুরানো পদ্ধতিতেই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়াও মঙ্গলবার রেলের তরফে জানানো হয়েছে, এখন থেকে আর স্টেশনে পৌঁছে জেনারেল কম্পার্টমেন্টের জন্য টিকিট পেতে যাত্রীদের কোনও সমস্যা হবে না। এই নিয়ম কার্যকর হওয়াতে অনেকটাই স্বাচ্ছন্দ্যে ফিরবে রেল ব্যবস্থা। দ্বিতীয় শ্রেণীর বগিতে ভ্রমণকারী যাত্রীরা প্রাক-করোনাকালের মতোই স্টেশনে পৌঁছানোর পরে টিকিট কিনতে পারবেন বলেও জানা গিয়েছে। করোনার দাপটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রেলের যাত্রী পরিষেবায়। গোটা দেশে লকডাউন হতেই ট্রেনের চাকাতেও পড়ে বেড়ি। সেই বেড়ি ধীরে ধীরে খুলছে ভারতীয় রেল।

লোকাল ট্রেনের ক্ষেত্রেও একাধিক ছাড় আগেই দেওয়া হয়েছে। তবে মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রেখে করোনা বিধি মানতে নির্দেশ দিয়েছে রেল।

বিমানের নিয়ম ট্রেনেও, লাগেজের সীমা পেরোলেই অতিরিক্ত জরিমানা

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

ক্রমশ বাড়ছে সংক্রমণ, রাজ্যে তৃতীয় করোনা আক্রান্তের মৃত্যু

ক্রমশ বাড়ছে সংক্রমণ, রাজ্যে দ্বিতীয় করোনা আক্রান্তের মৃত্যু

ভারতে ৬০০০ ছাড়াল কোভিড রোগীর সংখ্যা, নতুন করে মৃত্যু ৬ জনের

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাংলায় ক্রমশই থাবা চওড়া করছে করোনা, ১ দিনেই আক্রান্ত ১০৬

আতঙ্ক বাড়াচ্ছে করোনা, রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00